চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পের বাইরে রোহিঙ্গা: পেছনে কারা?

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কোনোভাবেই ক্যাম্পের মধ্যে থাকতে চাচ্ছে না। প্রতিদিনই ‘কাজের সন্ধানে’ বেরিয়ে যাচ্ছে শত শত রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ অন্যান্য নিরাপত্তা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত দুইদিনে টেকনাফ ও উখিয়া থানা পুলিশ ২৬৬ রোহিঙ্গাকে ক্যাম্পের বাইরে থেকে আটক করেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গ বসবাস করছে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সরকারি বাহিনীর অব্যাহত হামলার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের দেখাশোনা করে তাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

সবগুলো ক্যাম্পে একজন করে ক্যাম্প ইনচার্জ হিসেবে দেয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পাশাপাশি ক্যাম্পগুলোর নিরাপত্তা আইন শৃংখলা রক্ষার জন্য ৩টি আরও পুলিশ ব্যাটেলিয়ান নিযুক্ত করা হয় ক্যাম্পগুলোতে।‌ কিন্তু তারপরেও আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন শত শত রোহিঙ্গা নানাভাবে ক্যাম্প থেকে বেরিয়ে শ্রম বাজারে তাদের শ্রম বিক্রি করছে।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাম্প থেকে শত শত রোহিঙ্গা  লোকালয়ে এসে বাংলাদেশি মানুষদের সাথে মিশে যাচ্ছে। এখানে মাটি কাটার কাজ, রিকসা, টমটম, সিএনজি, মাছ ধরা ট্রলারের শ্রমিকের কাজে জড়িয়ে পড়ছে এসব রোহিঙ্গারা।’

‘‘ক্যাম্প থেকে বের হয়ে রোহিঙ্গারা নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লে ও তাদের কোনো পরিচয়পত্র বা ফিঙ্গারপ্রিন্ট না থাকায় অপরাধ সংঘটনের পর আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তাদের শনাক্ত করা সম্ভব যায় না।’’

Reneta

রোহিঙ্গা ক্যাম্পের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করার পর আবার বাইরে এসেও টাকা রোজগার করছে জানিয়ে তিনি বলেন, এর ফলে বাংলাদেশি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যদের কাজ কি? কক্সবাজারবাসী তা জানতে চায়। এপিবিএন সদস্যরা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণের নামে রোহিঙ্গাদের প্রশ্রয়দাতা হিসেবে কাজ করে।’

এপিবিএন সদস্যদের কড়া প্রহরার মাঝে কীভাবে রোহিঙ্গারা বাইরে আসে- এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘এই রোহিঙ্গারা বাইরে আসার পেছনে কাদের হাত রয়েছে তা তদন্ত করে বের করা প্রয়োজন। তা না হলে দেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।’

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম জানান, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে বাংলাদেশিদের সাথে মিশে যেতে না পারে সেজন্য উখিয়া ও টেকনাফে চেকপোস্ট বসিয়ে প্রতিদিন চেক করা হচ্ছে। মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ সড়কে যানবাহন তল্লাশি করে টেকনাফ থানা পুলিশ ৫০ জন এবং উখিয়া থানা পুলিশ ৮০ জন জন রোহিঙ্গাকে আটক করেছে।

এর আগে সোমবার উখিয়া থানা পুলিশ একইভাবে তল্লাশি চালিয়ে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের আইনি প্রক্রিয়া শেষ করে ট্রানজিট ক্যাম্প পাঠিয়ে দেয়া হয়।

ক্যাম্প থেকে নানা কৌশলে বের হয়ে পড়ায় এসব রোহিঙ্গাদের ধরার অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়াকক্সবাজারটেকনাফরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষাখাতে বিনিয়োগ করতে চায় ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো

পরবর্তী

টিজার দিয়ে শুরু হচ্ছে ‘গলুই’ এর প্রচারণা, শাকিব ভক্তরা অপেক্ষায়

পরবর্তী

টিজার দিয়ে শুরু হচ্ছে ‘গলুই’ এর প্রচারণা, শাকিব ভক্তরা অপেক্ষায়

‘অক্ষমতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি’

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT