চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল-৪ উপনির্বাচনের সব কার্যক্রম স্থগিত

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
২:৫৬ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। একই সাথে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে করা নির্বাচন কমিশনের আবেদনের শুনানি ২ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঠিক করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, কাদের সিদ্দিকী ঋণ খেলাপি কিনা ওই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত সঠিক হয়েছে। ২ নভেম্বর শুনানির পর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করতে হবে। তবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে আইনগত বাধা দেখছেন না তিনি।

কাদের সিদ্দিকীর আইনজীবী রাগিব রউফ চৌধুরী বলেছেন, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের আবেদন গ্রহণযোগ্য নয় বলে তারা আদালতকে জানিয়েছেন।

Banglabid

তিনি বলেন, কাদের সিদ্দিকী যে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচন করছেন; তাই এ পর্যায়ে নির্বাচন স্থগিত না করার জন্য আমরা আবেদন করেছি।

রউফ চৌধুরী আরো বলেন, চেম্বার বিচারক সম্পূর্ণ নির্বাচনটি স্থগিত করেছেন এবং আগামী ২ নভেম্বর এ মামলার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানীর জন্য দিন ধার্য করেছেন।

এ প্রসঙ্গে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, গ্রাহক হিসেবে কাদের সিদ্দিকীকে তার ব্যাংকই যেখানে তাকে ঋণ খেলাপি হিসেবে দেখিয়েছে। আর বাংলাদেশ ব্যাংক তার কথার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বা রির্টানিং অফিসারকে ওই কথা জানিয়েছে। ১০ কোটি টাকা ঋণ রেখে একজন নির্বাচন করবে এটা তো হতে পারে না।

Reneta

তিনি আরো বলেন, আদালত যে আদেশ দিয়েছেন; তা সঠিক আদেশ। উনি খেলাপি ঋণ গ্রহীতা কিনা এ বিষয়টি আগে ফয়সালা হোক। নির্বাচনের তারিখ আর ১০ তারিখ থাকবে না। পুনঃতফসিলে সাধারণত ভোট গ্রহণের নতুন তারিখের প্রয়োজন হবে।

এর আগে কাদের সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে হাইকোর্টের দেওয়া নির্দেশের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল ঘোষণা করলে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করেন কাদের সিদ্দিকী।

ট্রাইব্যুনালও তার মনোনয়ন বাতিল বলে রায় দেয়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করেন। হাইকোর্ট তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে তার প্রার্থীতা ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। আপিল বিভাগে এ নির্দেশের বিরুদ্ধে ‘কাদের সিদ্দিকীর প্রার্থীতা কেন বাতিল হবে না’ মর্মে আপিল করে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইল ৪ উপনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফার লড়াইয়ে প্লাতিনির বিকল্প প্রার্থী গিয়ানি

পরবর্তী

রুশ-ব্রিটেন রাজনৈতিক সংলাপ বাতিল

পরবর্তী

রুশ-ব্রিটেন রাজনৈতিক সংলাপ বাতিল

বাংলাদেশে আইএস’র অস্তিত্ত্ব নিয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT