চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আইএস’র অস্তিত্ত্ব নিয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ ইসলামিক স্টেট বা আইএসের অস্তিত্ত্ব আছে কিনা, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয় মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জন কার্বি বলেন, আইএস বাংলাদেশে সক্রিয় কিনা, সেটি নিশ্চিত করে বলা কঠিন।

‘আমি এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো অবস্থানেও নেই’, জানান কার্বি।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক টাভেলা সিজার এবং ৩ অক্টোবর রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। দু’টি হত্যাকাণ্ডেরই দায় জঙ্গি সংগঠন আইএস স্বীকার করেছে বলে উগ্রপন্থি বার্তা-প্রচারণা পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে দাবি করা হয়।

Banglabid

সোমবার শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলায় এক কিশোর নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনারও দায় আইএস স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্স দাবি করে।

এসব ঘটনায় চলমান তদন্তের প্রয়োজনে যে কোনো সহায়তা করতে মার্কিন সরকার আগ্রহী বলে জানান জন কার্বি।

তিনি বলেন, বাংলাদেশে আইএস নিয়ে সাইট ইন্টিলিজেন্স’র দাবির বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। আইএস’র দাবি সত্যি কিনা, তা যাচাই করার দায়িত্ব বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের। তারাই এ বিষয়ে তদন্তের পর সিদ্ধান্ত নেবে বলে জানান কার্বি।

Reneta

তবে অন্য আর সব ঘটনার মতো, আইএস’র এই দাবির বিষয়টিও মার্কিন সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে তিনি জানান। অপরাধীদের সনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে বাংলাদেশ এবং এর সহযোগীদের সহায়তায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানান কার্বি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসবিদেশী হত্যাহোসেনী দালান-হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুশ-ব্রিটেন রাজনৈতিক সংলাপ বাতিল

পরবর্তী

পুলিশ হত্যা ও আশুরায় গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছাত্র শিবির

পরবর্তী

পুলিশ হত্যা ও আশুরায় গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছাত্র শিবির

যৌন নিগ্রহের অভিযোগে ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র গ্রেফতার

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT