চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা, আদালতে অভিযোগ দায়ের

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:২৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাই‌লের গোপালপু‌রে এক ছাত্রলীগ নেতা‌কে হত্যা‌চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দা‌য়ের করা হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন উপজেলার ডুবাইল গ্রামের মৃত এরশাদের ছেলে শফিকুল ইসলাম শফিক, একই গ্রামের ছোবাহানের ছেলে ইকবাল হোসেন, রশিদের ছেলে মিলন, দক্ষিণ গোপাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে কবির, বড়মা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে তানভীর হাসান, কাজিবাড়ী গ্রামের মজিদের ছেলে লাভলু, কোনাবাড়ির মৃত আকবর হোসেনের ছেলে রিপন, দক্ষিণ গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল, নন্দনপুর গ্রামের মৃত নান্নুর ছেলে বাবু।

বৃহস্পতিবার উপ‌জেলার হা‌দিরা ইউ‌নিয়নের পলশিয়া মধ্যপাড়া আব্দুল হালিমের ছেলে জুয়েল রানা বাদী হয়ে গোপালপুর আমলি আদালতে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে জুয়েল নিজেকে ওই ইউনিয়নের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে দাবি করেছেন।

Banglabid

পরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল হক ২৪ সেপ্টেম্বর বাদীর আইনজীবীকে কাগজপত্র দাখিলের নির্দেশ দেন।

বাদীর আইনজীবী জাহাঙ্গীর মামলার বিবরণের বরাত দিয়ে বলেন, হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা গত ১৫ সে‌প্টেম্বর নগদা সিমলা বাজারে কর্মীদেরকে নিয়ে জনসভার আয়োজনের প্রস্তুতি সভা করছিলেন। এ সময় গোপালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিকসহ ৭-৮ জন মোটরসাইকেল যোগে এসে অত‌র্কিতভা‌বে জুয়েল রানার উপর আক্রমণ করে। এসময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীর ও মাথায় আঘাত করে। স্থানীয়রা তা‌কে উদ্ধার করে প্রথমে ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ তার শারীরিক অবস্থার কিছুটা উন্ন‌তি হ‌লে টাঙ্গাইল-২ আস‌নের সাংসদকে হুকুম ও পরিকল্পনার আসামি করে ৯ জনের নাম উ‌ল্লেখ ক‌রে এক‌টি হত্যা‌চেষ্টার অভিযোগ দায়ের করেন।

‘পরে বিচারক মামলাটি আমলে নিয়ে অন্য কারো আইনজীবীর সামনেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালপুর থানাকে এফ আই আর করার নির্দেশ দিলেও পরবর্তীতে বিকেলে আগামী ২৪ সেপ্টেম্বর আমাকে অভিযোগের মূল কাগজপত্র দাখিলের নির্দেশ দেন’, বলেন আইনজীবী জাহাঙ্গীর।

Reneta

এ বিষয়ে টাঙ্গাইল আদালতের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান বলেন, অভিযোগে দাখিলকৃত কাগজপত্র অস্পষ্ট ও পাঠযোগ্য না হওয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর কাগজপত্র দাখিল এবং আদেশের দিন ধার্য করেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগ দায়েরছাত্রলীগহত্যাচেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

পরবর্তী

খালেদের ‘টর্চার সেলে’ বৈদ্যুতিক শক দেয়ার অত্যাধুনিক মেশিন

পরবর্তী

খালেদের ‘টর্চার সেলে’ বৈদ্যুতিক শক দেয়ার অত্যাধুনিক মেশিন

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বহুপাক্ষিক আলোচনা চায় বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT