চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদের ‘টর্চার সেলে’ বৈদ্যুতিক শক দেয়ার অত্যাধুনিক মেশিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ক্যাসিনোর পর এবার ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ভয়ঙ্কর এক টর্চার সেলে অভিযান চালিয়ে নির্যাতনের নানা উপকরণ জব্দ করেছে র‌্যাব।

অভিযানকালে টর্চার সেল থেকে বৈদ্যুতিক শক দেয়ার অত্যাধুনিক যন্ত্রপাতি, গায়ের চামড়া জ্বলে-জ্বালাপোড়া করে এমন বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিপুল পরিমাণ লাঠি, হকিস্টিক পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টর্চার সেলটির সন্ধান পাওয়া যায়। ৬৪/৬৮ ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সেরর ৫ম তলার ৪০২ নম্বর রুমের ওই টর্চার সেল থেকে ইলেক্ট্রিক শক মেশিনসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম বিভাগ জানায়: খালেদের টর্চার সেল থেকে ২টি ইলেকট্রিক শক মেশিন, ৫টি লাঠি ও ২টি অস্ত্রের তেলের বোতল উদ্ধার করা হয়েছে।

এছাড়া, ১৯০ পিস ইয়াবা, ৫ ক্যান বিয়ার, ৭০০ গ্রাম সীসা, ১.৫ কেজি সীসা খাওয়ার কয়লা, ৩টি মোবাইল, ২টি ল্যাপটপ ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে খালেদের এই টর্চার সেলের সন্ধান পায় র‌্যাব-৩ এর একটি দল।

Reneta

সেই অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন: কেউ চাঁদা দিতে না করলেই টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। উচ্চ মাত্রায় সুদসহ পাওনা টাকা আদায়সহ সব ধরনের কাজে ব্যবহার করা হতো এই টর্চার সেল। টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে।

ওই কর্মকর্তা বলেন: খালেদের টর্চার সেলে যা দেখছি তাতে লোম শিউরে ওঠার মতো অবস্থা।

বৃহস্পতিবার রাতে  যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র মামলায় ৪ দিন এবং মাদকের মামলায় ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রিমান্ড মঞ্জুরের পর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে কড়া পুলিশ প্রহরায় মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গুলশান থানা পুলিশের কাছে খালেদকে হস্তান্তর করে র‌্যাব। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদকে আদালতে পাঠায় র‌্যাব।

বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‍্যাব। এ সময় তার বাড়ি থেকে তিনটি অস্ত্র, গুলি, ৫৮৫ পিস ইয়াবা, ১০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা এবং ৬-৭ লাখ টাকা মূল্যের সমমান বিদেশী মুদ্রা জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর একটি লাইসেন্সবিহীন, অপর দু’টি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টুয়েন্টি

এপ্রিল ২৭, ২০২৬

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

এখন আমি কাকে নিয়ে থাকব: নিহত কাস্টমস কমকর্তার স্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT