চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম: যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলাতে বললো সৌদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন দূতাবাস ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ‘আমার সরকার মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা নিজ সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আন্তর্জাতিক সম্মতি অনুসারে ফিলিস্তিনি জনগণকে তাদের বৈধ অধিকার ফিরে পাবার সুযোগ দেয়। কেননা আমরা মনে করি, এই সিদ্ধান্ত জেরুজালেম বা অন্যান্য দখলকৃত এলাকাগুলোতে ফিলিস্তিনিদের দৃঢ় অধিকার পরিবর্তন বা খর্ব করতে পারবে না। কিন্তু এটা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার চেষ্টা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং এই প্রক্রিয়ার দেশটির এতদিনের অবস্থানের বদলই প্রকাশ করে।’

মিশরের কায়রোতে আরব লিগের বৈঠকে আল-জুবায়ের বলেন, ‘এই ঐতিহাসিক দ্বন্দ্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক ও আরব পিস ইনিশিয়েটিভের নীতিমালার ভিত্তিতে স্থায়ী, ন্যায্য এবং বোধগম্য সমাধানের কাঠামোর মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রচেষ্টা জোরদার করার জন্য আমরা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই। যেন ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র ও পূর্ব জেরুজালেমকে সেই রাষ্ট্রের রাজধানী হিসেবে পাবার আইনি অধিকার নিশ্চিত হয়। একই সঙ্গে যেন ওই অঞ্চল এবং পুরো বিশ্বে তাদের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।’

রাজধানী ঘোষণার ঘটনায় পশ্চিম তীর ও গাজা উপকূল জুড়ে চলা বিক্ষোভ ও সহিংসতার তৃতীয় দিনে আরব দেশগুলোর জোট আরব লিগের ২২ সদস্য রাষ্ট্র এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দান মধ্যপ্রাচ্যকে সহিংসতা ও বিশৃঙ্খলায় নিমজ্জিত হওয়ার ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে আশঙ্কা করছে আরব লিগ।জেরুজালেম-ইসরায়েল-সৌদি আরব-আরব লিগ-ডোনাল্ড ট্রাম্প

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকার করে নেয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান স্পর্শকাতর ইস্যু ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানের সমাপ্তি ঘটিয়েছে। আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ হলো, যুক্তরাষ্ট্রকে এখন আর মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ভরসা করা যায় না।

মিশরের কায়রোতে অবস্থিত সদর দপ্তরে টানা কয়েক ঘণ্টার আলোচনা শেষে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা এসব সিদ্ধান্তে পৌঁছান। ওই সিদ্ধান্তে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানসহ যুক্তরাষ্ট্রের কিছু ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রও ছিল। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ট্রাম্প অপ্রয়োজনীয়ভাবে আগে থেকেই অস্থির একটি অঞ্চলকে আরও বেশি সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।

ট্যাগ: আরব লিগইসরায়েলজেরুজালেমসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফেস্টিভালটা হচ্ছে না ভেবে খুব দুঃখ পেয়েছিলাম সেদিন’

পরবর্তী

রাতের বিমানে দঙ্গলকন্যা জাইরাকে শ্লীলতাহানির চেষ্টা

পরবর্তী
দঙ্গলকন্যা জাইরাকে শ্লীলতাহানির চেষ্টা

রাতের বিমানে দঙ্গলকন্যা জাইরাকে শ্লীলতাহানির চেষ্টা

ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোল্ট-সাউদিতে হ্যামিল্টনে কিউই নেতৃত্ব

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT