বাজারে সবজি, মাছ, মাংস কোনো কিছুতেই স্বস্তি নেই ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে গিয়ে হিসাব মেলাতে না পেরে কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। বাজার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে না ভাবলে সংকট আরও বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ।







