চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়ার মরণোত্তর বিচার চান এক সৈনিকের ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সামরিক আদালতে মাত্র পাঁচ মিনিটের বিচারে বাবার মৃত্যুদণ্ডের সময় মায়ের গর্ভে আট মাস তার। বুঝতে শেখার পর থেকে অন্তত বাবার মৃত্যুদিনটি জানার চেষ্টা করেছেন তিনি, কোথায় তার কবর সেটাও।

বিয়াল্লিশ বছর ধরে ঘুরেছেন সরকারি দপ্তরে দপ্তরে। অবশেষে তিনি জেনেছেন বাবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিনক্ষণ। এখন তার দাবি: অন্যায় বিচারে বাবাকে হত্যার জন্য জেনারেল জিয়াউর রহমানের মরণোত্তর বিচার।

এই তিনি আতাউর, এখন প্রায় মধ্যবয়সী। বাবার কোন স্মৃতি নেই তার। বাবা কেমন ছিলেন সেটাও জানা নেই, কারণ যখন ৮ মাসের গর্ভে, তখন তার মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুদণ্ড হয়। বেড়ে উঠার সময় জানার ছিলো কেন তার বাবাকে চলে যেতে হয়েছে।

Banglabid

সাত বছর বয়সে প্রথম একটু ধারণা পান, মা বলেছিলেন, জিয়া তোর বাবাকে ফাঁসি দিয়েছে। আট বছর বয়স থেকে নানীর কাছে বেড়ে উঠা। আতাউরের বাবার নাম ইব্রাহিম খান সেনা বাহিনী ব্যাজ নম্বর ৬৫৮৭২১২। শুধু এইটুকু তথ্য নিয়ে বাবার মৃত্যুদিন এবং কবর খোঁজার দীর্ঘ এবং প্রায় অসম্ভব এক যাত্রা শুরু করেছিলেন তিনি।

অবশেষে সমাপ্ত হলো আতাউরের বাবার মৃত্যু তারিখ খোঁজার যাত্রা। প্রায় অসম্ভবকে সম্ভব করে দিলো গত ৯ই জুলাই জাতীয় সংসদে হাসানুল হক ইনুর একটি বক্তব্য।

সেই বক্তব্যের সূত্রে সাংবাদিক-গবেষক জায়েদুল আহসানের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ১৯৭৭ সালের ২৯শে অক্টোবর ৫ মিনিটের বিচারে কুমিল্লা ক্যান্টনমেন্টে ফাঁসি হয় তার বাবার। ওইসময় জেনারেল জিয়ার বিরুদ্ধে কথিত ক্যুয়ের অভিযোগে বিভিন্ন ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনীর যে শত শত কর্মকর্তার ফাঁসি হয়েছিল, তার মধ্যে ১৭২ জনের ফাঁসি হয় কুমিল্লায়।

Reneta

আতাউরের প্রশ্ন ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ইব্রাহিম দেশের জন্য যুদ্ধ করে কীভাবে দেশদ্রোহী হন!

সশস্ত্র বাহিনীর ভেতরে ১৯৭৭ সালে সংঘটিত সকল হত্যার বিচার চান আতাউর। চান মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বীকৃতি। বাবাকে আর কখনও পাবেন না। তবে ৪২ বছরের জীবনে এবারই প্রথম মৃত্যুদিবসে কুমিল্লার পিকচার চরে বাবার কবরের মাটি স্পর্শ করতে যাবেন আতাউর।

বিস্তারিত দেখুন সোমা ইসলামের ভিডিও রিপোর্টে 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবা হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী শনিবার

পরবর্তী

সাড়ে তিন বছরের শাসনামলে প্রশাসনকে ঢেলে সাজান বঙ্গবন্ধু

পরবর্তী

সাড়ে তিন বছরের শাসনামলে প্রশাসনকে ঢেলে সাজান বঙ্গবন্ধু

কৃষকের ঈদ আনন্দে মাতোয়ারা কুলাউড়া

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT