চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে জাতীয় শোক দিবস পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
প্রবাস সংবাদ
A A

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, কানসাই, জাপান।

১৮ আগস্ট রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ওসাকা শহরের ইকুনো কিউমিন সেন্টার মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ক আবু সাদাত মোঃ সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে স্কাইপে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Banglabid

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং পবিত্র কুরআন ও গীতা পাঠ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

তানিয়া তাবাসসুম নিসার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।

তারা আরো বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Reneta

সমাপনী বক্তব্যে কানসাই আওয়ামীলীগের আহবায়ক আবু সাদাত মোঃ সায়েম বলেন, বাংলাদেশের গৌরব ইতিহাস ও ঐতিহ্যে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বারবার হত্যচেষ্টা করা হয়েছে তারপরও তিনি বিচলিত না হয়ে দেশের মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আলোচনা সভায় আরও যোগ দেয় জাপান ছাত্রলীগ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), জাপান। আলোচনা সভা চলাকালীন তিন ধাপে ১৯৭৫ এর ১৫ আগস্টের প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহের উপর একটি বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপান ছাত্রলীগের সহ সম্পাদক ফখরুল ইসলাম দিদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জাপান এর যুগ্ম আহবায়ক ডাঃ ওমর ফারুক, কানসাই আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জাপান স্বাচিপের সদস্য সচিব ডাঃ মারুফ হক খান, কানসাই আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল করিম এবং ডাঃ সালমান মাহমুদ সিদ্দিকী, কানসাই আওয়ামীলীগের উপদেষ্টা আমিনুর রহমান, আশরাফ মহাম্মদ এবং ওসাকা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এস এম নাদিম মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানসাই আওয়ামীলীগের উপদেষ্টা মাসুদ-উল-হাসান, ড. অসীম কুমার সাহা, হারুন আর রশিদ এবং জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ডাঃ মিঠুন কুমার সাহা, সদস্য উৎপল মল্লিক, ড. জুবায়ের হাসান, শামিমুল আজাদ, ড. লুতফর রহমান মাসুম, ডাঃ প্রিয়াঙ্কা নাগ, ড. বজলুল করিম প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসজাপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রসূতির পেটে সুই রেখে চড়-থাপ্পর মেরে অস্ত্রোপচার

পরবর্তী

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সময়সূচি ঘোষণা

পরবর্তী

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সময়সূচি ঘোষণা

হলি আর্টিজান রায়-জঙ্গিবাদ দমনে দৃষ্টান্ত

‘সঠিকপথে নিজেদের পরিচালনা না করাদের প্রতি এটা ইঙ্গিত’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT