চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানকেও হারাতে পারল না বাংলাদেশ

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৫:৩৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল জাপানের বিরুদ্ধে ম্যাচে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দুই ম্যাচের বিশাল পরাজয়ের কথা মাথায় রেখেই জাপান ম্যাচের আগে বাস্তবতায় পা রেখেছিলেন কোচ মাহবুব হারুন। জানিয়েছিলেন অন্তত জাপানকে হারিয়ে হকির মহাযজ্ঞে গ্রুপে তৃতীয় হতে চায় তার দল। কিন্তু শেষ ম্যাচেও হতাশ হতে হল বাংলাদেশকে। জাপানের কাছে ৩-১ গোলে হেরে গেছে স্বাগতিকরা। কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচে এই জাপানকে হারিয়েই আশার ফানুসটা ফুলিয়েছিল জিমিরা।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল পায়নি বাংলাদেশ-জাপান কোন দলই। ম্যাচের ২২ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তম্ভিত করে কেনজি কিটাজিটোর ফিল্ড গোলে এগিয়ে যায় জাপান।

আসরের আগের দুই ম্যাচে একটিও পেনাল্টি কর্নার পাওয়া হয়নি বাংলাদেশের। জাপানের বিপক্ষে বিরতির দুই মিনিট আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম পেনাল্টি কর্নারটি আদায় করে নেয় মাহবুব হারুনের শিষ্যরা। সেটা থেকেই স্বাগতিকদের সমতায় ফেরান পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট মামুনুর রহমান চয়ন।

Banglabid

প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩০ মিনিটে পুষ্কর খীসা মিমোর ক্রস থেকে পাওয়া বল গোলরক্ষকের গায়ে মেরে দলকে গোলবঞ্চিত করেন মাইনুল ইসলাম।

দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট বেশ আধিপত্য বিস্তার করে খেলেছে জাপান। জবাবে চয়নদের রক্ষণটাও ছিল বেশ জমাট। ভারত-পাকিস্তানের কাছে মোট ১৪ গোল খাওয়ার লজ্জা ভুলতেই যেন রক্ষণকে শক্তিশালী করে সাজানোর দিকে বেশি মনোযোগী ছিল বাংলাদেশ।

এরপরও ৪১ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় জাপান। কিন্তু দারুণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দলকে পিছিয়ে পড়তে দেননি গোলরক্ষক অসীম গোপ।

Reneta

কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত আর স্নায়ু ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শেষ দুই মিনিটে কেন্টা তানাকার জোড়া গোল ম্যাচ থেকেই ছিটকে দেয় লাল-সবুজদের।

পয়েন্টহীন ভাবেই শেষ হল জিমি-চয়নদের গ্রুপ পর্ব। পুল ‘এ’ থেকে চতুর্থ হয়ে এখন স্থান নির্ধারনী ম্যাচে খেলতে হবে বাংলাদেশকে। ১৯ অক্টোবর পুল ‘বি’র তৃতীয় দলের সঙ্গে স্থান নির্ধারনী ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের বছর ঘুরতেই স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

পরবর্তী

বুক হালকা করা শতকে স্বপ্ন ওড়ালেন মুশফিক

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুক হালকা করা শতকে স্বপ্ন ওড়ালেন মুশফিক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিলার স্বামীকে জামিন দেয়নি আদালত

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT