বিনোদন

মিলার স্বামীকে জামিন দেয়নি আদালত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে ডিভোর্স দিচ্ছেন মিলা

মারধর ও যৌতুকের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার স্বামী পারভেজ সানজারি। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরইমধ্যে তিনি একাধিকবার জামিন আবেদনও করেছিলেন। কিন্তু আদালত ফের পারভেজ সানজারির জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী মিলার স্বামী পারভেজের জামিন আবেদন নাকচ করে দেন। তার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী শামীম আহাম্মদ।

আদালত সূত্রের খবরে বলা হয়, মারধর ও যৌতুকের অভিযোগের মামলায় জামিন আবেদনের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। শুধু তিনিই নন, মহিলা আইনজীবী সমিতির পক্ষে ফাহমিদা আক্তার রিংকিও পারভেজ সানজারির জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুরের আদেশ দেন।

চলতি বছরের ১২ মে বিয়ের পারভেজ সানজারি নামের বৈমানিক পেশায় কর্মরত এক ব্যক্তিকে ভালোবেসে বিয়ে করেছিলেন মিলা। কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যে শোনা যায়, সংসার যাপন মোটেও ভালো যাচ্ছে না তাদের। গেল মাসে আচমকা তাদের ছাড়াছাড়ি হওয়ার খবর মিডিয়ায় ছড়িয়ে যায়। সেসময় মিলা নিজেই বিষয়টি গুজব বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু তার একমাসের ব্যবধানেই পাল্টে গেল চিত্র! মিলা নিজেই জানালেন, স্বামী পারভেজ সানজারিকে ডিভোর্স দিতে যাচ্ছেন তিনি। আর ডিভোর্স দেয়ার কারণ হিসেবে তিনি প্রশ্ন তুলেছেন স্বামীর চরিত্র নিয়ে। শুধু তাই নয়, স্বামীকে চরিত্রহীন, নির্যাতনকারী এবং যৌতুকের অভিযোগে থানায় মামলাও করেন তিনি। তার মামলার ভিত্তিতেই অক্টোবর স্বামী সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়:মিলা রূপবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…