চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদুকরী আবিস্কার ‘সুপারওয়াটার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৫
অন্যান্য
A A

ঘর পরিষ্কার করতে করতে অস্থির আপনি। আর কাঁহাতক এই ঝামেলা সহ্য করা যায়। রোজ রোজ হাজার খাঁটুনি করে পরিষ্কার করতে না করতেই আবার যেন সেই আগেরই মতো জীবাণুযুক্ত হয়ে যায় ঘর। তাহলে সমাধান? এবার সমাধান নিয়ে আসছেন বিজ্ঞানীরাই। তারা এমন এক পানি তৈরি করছেন যেটা কিনা স্প্রে করলে নিমেষেই দূর হয়ে যাবে রাশি রাশি জীবাণু ও ময়লা। এই পানিকে তারা বলছেন ‘সুপারওয়াটার’।

লন্ডনের বিজ্ঞানীরা আপনার জন্য এই সুবিধাজনক ওয়াটার কোটিং নিয়ে এসেছেন। এই কোটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এটা যে কোনো কিছুর ওপর স্প্রে করতে পারবেন বা পেইন্ট করে দিতে পারবেন, সেটা কাপড় হোক কি ঘরের মেঝে।

কোটিংটা মূলত টাইটানিয়াম ডাইঅক্সাইড ন্যানোপার্টিকেল দিয়ে তৈরি। তাই যেকোনো কিছুই এটার সংস্পর্শে আসলে সেটা বলের আকৃতি নিয়ে নেয় এবং একটা মন্ড তৈরি করে ফেলে। এরপর রোল করে যেতে যেতে সেটা সমস্ত ময়লা নিজের মধ্যে ধারণ করে ফেলে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক বছরের পর বছর গবেষণা করে এই পানিরোধী বা ‘সুপারহাইড্রোফোবিক’ উপাদানটি তৈরি করতে সক্ষম হয়েছেন।

সুপারওয়াটার মূলত প্রকৃতি থেকেই অনুপ্রাণিত বলছেন তারা। কচুপাতা নিশ্চয়ই দেখেছেন। ‘প্রকৃতি যেভাবে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে সেভাবে কাজে লাগাতে পারলে আমরা এই ধরনের আরো অনেক জিনিস তৈরি করতে পারবো। হয়তো দুই-চার বছরের মধ্যে এসব উপাদান তখন দোকানের তাকেই পাওয়া যাবে।’ এমনটাই মনে করেন প্রফেসর ইভান পারকিন।

সুপারওয়াটার দিয়ে ঘর পরিষ্কার করতে আপনাকে বেশি কিছু করতে হবে না, পানিটা কেবল স্প্রে করলেই সেটা নিজেই পরিষ্কার করার মতো পেইন্ট ছড়িয়ে দেবে ঘরময়। যেটা কফির দাগ, স্যাঁতস্যাতে ভাব এবং জীবাণু দূর করবে। বিজ্ঞানীরা মনে করছেন সুপারওয়াটার সবচেয়ে বেশি কাজে আসবে হাসপাতালগুলোতে।

এর আগে অবশ্য একবার এমন জিনিস তৈরির চেষ্টা করা হয়েছিলো কিন্তা সেটা সফল হয়নি কারণ একবার ন্যাপকিন দিয়ে পরিষ্কার করলেই কোটিংটা নষ্ট হয়ে যেত। তাই এবারে টিটানিয়াম ডাইঅক্সাইড ন্যানোপার্টিকেল ব্যবহার করা হয়েছে যেটা কিনা পেপার দিয়ে ৪০ বার মুছলেও টিকে থাকতে পারবে।

এবার ঠিকঠাক কোটিংটা কাজ করলেই সারা পৃথিবী অন্তত রোজ রোজ ঘর পরিষ্কারের যন্ত্রণা থেকে রেহাই পাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ জননীর জন্মদিন আজ

পরবর্তী

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক অবরোধ

পরবর্তী

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক অবরোধ

হিমশিম খাচ্ছেন চট্টগ্রামের গার্মেন্টস উদ্যোক্তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT