চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ জননীর জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

শিক্ষাবিদ, শহীদ জননী, কথাসাহিত্যিক এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী, তিনি জাহানারা ইমাম। মহিয়সী এই নারী সবার কাছে শহীদ জননী হিসেবেই পরিচিত। এই ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন জাহানারা ইমাম। তিনি গণআদালতের চেয়্যারম্যানও ছিলেন। আজ ৩ মে তার ৮৬তম জন্মদিন।

১৯৯১ সাল। জামায়াতে ইসলাম তাদের দলের আমীর হিসেবে ঘোষণা করলেন গোলাম আযমের নাম। সারা বাংলাদেশে শুরু হলো জনবিক্ষোভ। ৭১’এর নরঘাতক কিনা একটি দলের আমীর। জনবিক্ষোভের অংশ হিসেবেই একটি নতুন কমিটি গঠন করা হলো। সেই কমিটির নাম ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’।

এই কমিটিই ১৯৯২ সালের ২৬শে মার্চ ‘গণআদালতে’র মাধ্যমে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের নরঘাতক গোলাম আযমের আনুষ্ঠানিক বিচার করে। ১২ জন বিচারকের সমন্বয়ে গঠিত গণআদালতের চেয়ারম্যান বিচারের মাধ্যমে গোলাম আযমের ১০টি অপরাধকে মৃত্যুদণ্ডযোগ্য হিসেবে ঘোষণা করেন।

তার দেখানো পথেই শুরু হয় ঘাতক-দালালদের বিচারের দাবিতে গণক্ষোভ এবং ধীরে ধীরে তা রুপ নেয় গণজোয়ারে। একাত্তরের মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম তার ছেলে শফি ইমাম রুমীকে হারান। শুধু ছেলেকেই নয় একাত্তরে স্বামী শরীফ ইমামকেও হারান তিনি।‘একাত্তরের দিনগুলি’ তার বিখ্যাত গ্রন্থ। এছাড়া অন্য জীবন, জীবন মৃত্যু, ক্যান্সারের সঙ্গে বসবাস, সাতটি তারার ঝিকিমিকি ইত্যাদি তার রচিত গ্রন্থ।

২৬ জুন ১৯৯৪ সালে মিশিগানের ডেট্রয়েট হাসপাতালে মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই মহীয়সী নারী।

১৯২৯ সালের এই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারা ইমামশহীদ জননী
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT