জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় দেড়ঘন্টা ধরে যানচলাচল বন্ধ রাখে তারা।
জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর ঘোষনা দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।






