চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: খুলনার জনগণের রায়কে অপমান করায় আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।

বুধবার বিকালে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ‘খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের অন্যান্য অঞ্চলের মত খুলনাতেও আওয়ামী লীগের ভোট বেড়েছে। তরুণ ও নারী ভোটারদের সমর্থন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের বিরাট ব্যবধান গড়ে দিয়েছে।’

Banglabid

যেকোন মূল্যে জিততে হবে এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন: নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনপ্রিয়তা যেভাবে হ্রাস পেয়েছে তাতে বিএনপির জন্য আগামীতে আরো বড় পরাজয় অপেক্ষা করছে।

বিএনপি মিথ্যাচারের মাধ্যমে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সকল অপচেষ্টা চালিয়েছে। তাদের এ ধরনের হীন প্রয়াস সত্ত্বেও একটি ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতারাও বুঝতে পেরেছে দেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। জনগণের এ সচেতনতার জন্যই তারা মিথ্যাচারের মাধ্যমে ভীতির পরিবেশ তৈরি করে নির্বাচনকে ব্যাহত করতে পারেননি।

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাধ ও সুষ্ঠুভাবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করায় খুলনার জনগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচনের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন: নির্বাচন কমিশনের পদত্যাগ মামার বাড়ির আবদার নয়। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছিলেন সে কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিল। সেই সার্চ কমিটির সুপারিশে গঠিত নির্বাচন কমিশনে বিএনপিরও একজন নির্বাচন কমিশনার রয়েছেন।

আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিন বহাল রাখার বিষয়ে কাদের বলেন: বিচার বিভাগ স্বাধীন বলেই আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে। কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্তি পেতে হলে জামিনের আদেশ কারাগারে যেতে হবে, তার বিরুদ্ধে আরো যে সকল মামলা রয়েছে তা থেকেও জামিন পেতে হবে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার আগে তিনি কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তিনি আইনি প্রক্রিয়ায় জেলে গেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাশরাফীদের কী মন্ত্র দিয়ে গেলেন গ্রিনিজ?

পরবর্তী

হল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ, ৬ মাসের মধ্যে ই-টিকিটিং চালু

পরবর্তী
এফডিসি

হল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ, ৬ মাসের মধ্যে ই-টিকিটিং চালু

দাঁত থাকতেই গ্রিনিজদের মর্যাদা বুঝি

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT