চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ, ৬ মাসের মধ্যে ই-টিকিটিং চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
বিনোদন
A A
এফডিসি

এফডিসি

অবশেষে চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে সিনেমা হল উন্নয়নে মনযোগী হচ্ছে সরকার। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত দাবিতে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার।

সিনেমা হলের উন্নয়নে প্রাথমিকভাবে বরাদ্দ আসছে ৫০ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিতে ডিজিটাল হবে ৭ টি সিনেমা হল। এ তালিকায় আছে অর্ধশতাধিক হল। ধীরে ধীরে সারাদেশের হলগুলোই ডিজিটাল সিস্টেমের আওতায় আসবে।

আজ বুধবার ‘অফিসার রিটার্নস’ সিনেমার মহরতে এই কথা জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

এফডিসির জহির রায়হান ভি আই পি প্রজেকশন হলে আয়োজিত অনুষ্ঠানে গুলজার বলেন, সবাই মিলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। সেইটা প্রমাণ হতে যাচ্ছে। আজকের সিনেমার যে দুরাবস্থা বিরাজমান, তার অন্যতম কারণ সিনেমা হলের নাজুক ও বেহাল দশা। আছে অব্যবস্থাপনাও।

নির্দিষ্ট একটি গোষ্ঠির কাছে, ব্যাক্তিদের কাছে সিনেমা হলগুলো কুক্ষিগত। একজন নির্মাতা তার সিনেমাকে ইচ্ছেমতো হলে মুক্তি দিতে পারেন না। আর হলে গেলেও নানা দুর্নীতির মুখে প্রযোজক প্রাপ্য টাকা ফেরত পান না। এবার সেই সমস্যার অনেকটাই কেটে যাবে। আগামী ছয় মাসের মধ্যেই সিনেমা হলে রাষ্ট্রীয়ভাবে ডিজিটালি পরিবর্তন আসবে।’

গুলজার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা চলচ্চিত্রের মানুষেরা কৃতজ্ঞ। তিনি আমাদের সমস্যা উপলব্দি করেছেন এবং তার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। শিগগিরই ৫০ কোটি টাকা বরাদ্দ আসছে সিনেমা হলের উন্নয়নে। আগামী দিনগুলোতে সারাদেশের সিনেমা হল রাষ্ট্রীয়ভাবে আধুনিকায়ন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

Reneta

অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রযোজক খোরশেদ আলম খসরু যোগ করে বলেন, আধুনিক হলের পাশাপাশি ৬ মাসের মধ্যে ই-টিকিটিং ব্যবস্থাও চালু হবে হলগুলোতে। প্রি-একনেকে এই প্রস্তাবনা চলে গেছে। সরকারও দ্রুতই এই ব্যপারে কাজ শুরু করতে চায়। এতে করে কোন হলে কত টাকার টিকিট বিক্রি হলো সেটা যে কেউ ওই হলের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। প্রযোজকদের আর ফাঁকি দেয়া যাবে না।’

আজকের মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অফিসার রিটার্নস’ ছবির প্রযোজক আব্দুল বাছেত, নির্মাতা বন্ধন বিশ্বাস, নায়ক নিরব, নায়িকা জলি, অভিনেতা শিমুল খানসহ আরও অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলজারচলচ্চিত্রডিজিটাললিড বিনোদনসরকার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জাতীয় নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে: কাদের

পরবর্তী

দাঁত থাকতেই গ্রিনিজদের মর্যাদা বুঝি

পরবর্তী

দাঁত থাকতেই গ্রিনিজদের মর্যাদা বুঝি

মে প্রথম পক্ষের সেরা পাঠক সালমা সিদ্দিকা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT