চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের স্কুল কমিটি বাতিলের নির্দেশ ওবায়দুল কাদেরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের স্কুল কমিটি বাতিলের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বাংলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন: স্কুলের ছেলে মেয়েদের ওপর এমনিতেই বইয়ের বোঝা রয়েছে; আলাদা করে রাজনীতির বোঝা চাপানোর দরকার নেই। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, থাকতে হবে।কিছু কিছু বিশৃঙ্খলা যা ঘটে সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। এটা নির্বাচনের বছর। যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কেউ কেউ অপকর্ম করবে আর সেটার দায় নেবে দল? সেটা হয় না। তাই বলি স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই।’

অনেক ছাত্রলীগের ছেলে আছে এখন জেলে। কারো কারো যাবজ্জীবন জেল হয়েছে। কারো ফাঁসি পর্যন্ত হয়েছে। কিন্তু বিএনপির আমলে তাদের দলের কোনো নেতাকর্মীর কোনো বিচার হয়েছে?’

Banglabid

আমাদের লোকেরা অপকর্ম করে। সেই অপকর্মের ফলও ভোগ করতে হয়। একজন মন্ত্রীর ছেলে হয়ে জেলে, এমপি কারাগারে। আরেক এমপি আদালত থেকে জামিন নিয়ে আছেন। দুই মন্ত্রীকে দুদকের মামলায় কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। বিএনপির আমলে কি এসব কখনো হয়েছে?’ প্রশ্ন রাখেন কাদের।

নির্বাচন কমিশনের প্রতি বিএনপি অনাস্থা প্রকাশের সমালোচনা করে কাদের বলেন: কুমিল্লায় আস্থা ছিল, রংপুরে নেই! কিভাবে আপনাদের টেনে তুলবে? আপনারা তো দ্বিতীয়ও হন নাই, হয়ে গেলেন তৃতীয়। তৃতীয়কে টেনে তুলবে কীভাবে? নির্বাচন কমিশনের কি এটা দায়িত্ব? তাহলে তো আগামী নির্বাচনে তিনশত আসনই আপনাদের দিতে হবে।

নভেম্বরে মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেয় বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ তখন এই কমিটির যৌক্তিকতা তুলে ধরেন। এরই মধ্যে কেন্দ্রর নির্দেশ পেয়ে বিভিন্ন জায়গায় স্কুল কমিটিও সম্পন্ন হয়েছে। তবে, পিরোজপুরের একটি স্কুলে সভাপতির দায়িত্ব পেয়েই শিক্ষক পেটানোর মতো ঘটনা ঘটে। এতে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।

Reneta

২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক মারা যান। তিনি ১৯৪২ সালে ১ আগস্ট জন্মগ্রহণ করা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শরীয়তপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কল্যাণ পার্টির মহাসচিব ‘নিখোঁজ’ থেকে গ্রেফতার

পরবর্তী

অব্যবস্থাপনা এবং উদাসীনতায় ভোগান্তিতে সন্দ্বীপবাসী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যবস্থাপনা এবং উদাসীনতায় ভোগান্তিতে সন্দ্বীপবাসী

বিকেএসপি ভবনের প্রবেশদ্বার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি’তে ভর্তি হতে চাইলে...

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT