চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

রোবোরেভ ওসাকা ২০২৬-এ বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম অ্যাটলাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
তথ্যপ্রযুক্তি
A A

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোরেভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওসাকা ২০২৬’-এর এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’।

টিম অ্যাটলাসের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী অরনী সাহা, মোহাম্মদ সাফওয়াট জামান ও আলবি আহমেদ খান আহনাব। দলটির মেন্টর হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সানি জুবায়ের ও জান্নাতুল ফেরদৌস।

গত ১০ থেকে ১২ আগস্ট জাপানের ওসাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (গ্র্যান্ড কিউব ওসাকা) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের দল অংশ নেয়।

Banglabid

প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ম্যাকাও, মিসর, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, গ্রিস, কানাডা, যুক্তরাষ্ট্র ও স্লোভাকিয়া।

এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জে বিশ্বের বিভিন্ন দেশের শক্তিশালী প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে টিম অ্যাটলাস। এর মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বাংলাদেশের এই দল।

তাদের এই সাফল্যের মধ্য দিয়ে জাপানের আন্তর্জাতিক রোবোটিকস মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার সক্ষমতাকেও তুলে ধরেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসবাংলাদেশের পতাকা উড়ল জাপানেরোবোটিকস প্রতিযোগিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

পরবর্তী

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

পরবর্তী

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT