চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপি’তে ভর্তি হতে চাইলে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিকেএসপি ভবনের প্রবেশদ্বার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি’র প্রধান ফটক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা কেন্দ্র। সাভারে প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। ২৬ ডিসেম্বর থেকে প্রধান ও আঞ্চলিক কেন্দ্রে শুরু হচ্ছে ২০১৮ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক নির্বাচন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

সাধারণত অনূর্ধ্ব-১৪ বয়সের ছেলে-মেয়েদের সপ্তম শ্রেণিতে ভর্তি করা হয়। তবে কোনও কোনও ক্ষেত্রে ক্রীড়া বিভাগের (জিমন্যাস্টিক্স, সাঁতার, টেনিস, বক্সিং, বাস্কেটবল ও ভলিবল) চাহিদা অনুযায়ী বয়স, উচ্চতা ও শ্রেণি ব্যতিক্রম রাখা হয়েছে। এছাড়া বিশেষ যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে সকল শর্ত শিথিল রাখা হয়েছে। বিস্তারিত তথ্য বিকেএসপি’র ওয়েবসাইট bksp.gov.bd থেকে জানা যাবে।

অনলাইনে পূরণকৃত ফরম পরীক্ষার দিন সাথে নিয়ে আসতে হবে। বিকেএসপি’তে চলমান ১৭টি ক্রীড়া বিভাগে (আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, কারাতে, শ্যূটিং , সাঁতার, উশু, তায়কোয়ানডো, টেনিস, ভলিবল ও টেবিল টেনিস ) ভর্তি করা হবে। প্রতিদিন সকাল ৮.৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রাথমিক নির্বাচন কার্যক্রম অব্যাহত থাকবে। কাজের সুবিধার্থে ক্রিকেট ও ফুটবলকে বিভাগ ভিত্তিক রাখা হলেও অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় নির্দিষ্ট দিনে দেশের সকল বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে।

২৬ ডিসেম্বর ক্রিকেট ও ফুটবল খেলায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি আর্চারি, এ্যাথলেটিক্স, টেনিস ও কারাতে খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।

২৭ ডিসেম্বর ক্রিকেট ও ফুটবল খেলায় রাজশাহী ও রংপুর বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি বক্সিং, জুডো, উশু ও তায়কোয়ানডো খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।

২৮ডিসেম্বর ক্রিকেট ও ফুটবল খেলায় বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাস্কেটবল, সাঁতার, হকি ও ভলিবল খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।

Reneta

২৯ ডিসেম্বর ক্রিকেট ও ফুটবল খেলায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি জিমন্যাস্টিক্স, শ্যূটিং ও টেবিল টেনিসের বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকেএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT