চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন বাংলাদেশের ৫ সোনা’সহ ১১ পদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারিতে ৫টি করে সোনা-রুপা এবং একটি ব্রোঞ্জ জিতে আসরে সেরা হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে মোট ১১টি পদক ঘরে তুলেছে স্বাগতিকরা।

বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কম্পাউন্ডে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোনা জেতেন রোকসানা আক্তার। গত আসরের চ্যাম্পিয়ন ইরাকের ফাতিমাকে ১৩৬-১৩৩ পয়েন্টে হারিয়েছেন লাল-সবুজের আর্চার। বন্যা আক্তার একই ইভেন্টে স্বাগতিকদের জন্য ব্রোঞ্জ এনেছেন।

কম্পাউন্ডে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে লড়া দুজনই বাংলাদেশের। তাতে আবুল কাশেম মামুনকে ১৪০-১৩৪ পয়েন্টে হারিয়ে সোনার হাসি অসীম কুমার দাসের। মামুনকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Banglabid

ছেলেদের রিকার্ভের দলগত ইভেন্টে নেপালকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনার উল্লাসে মাতেন বাংলাদেশের রোমান-তামিমুল-ইব্রাহিমরা। কম্পাউন্ডে ছেলেদের দলগত ইভেন্টেও ইরাককে পেছনে ফেলে সোনা আনে বাংলাদেশ। ২২৫-২০৫ পয়েন্টে জেতেন অসীম-মামুন-অনয়রা।

সেখানে কম্পাউন্ডে মেয়েদের দলগত ইভেন্টে মরক্কোকে ২১৬-১৫২ পয়েন্টে হারিয়ে সোনার হাসি বাংলাদেশের রোকসানা-বন্যা-রিতুদের। আর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে আজারবাইজানের কাছে ৫-৪ পয়েন্টে সোনা হাতছাড়া করেছেন নাসিরন-বিউটি-শাপলারা।

রিকার্ভে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে অবশ্য সোনা বাংলাদেশের ঘরেই। সৌদি আরবের আব্দুল্লাহকে ৭-১ ব্যবধানে হারান রোমান সানা। রিকার্ভ মিশ্রর দলগত ইভেন্টে অবশ্য রোমান-নাসরিন জুটি হেরে যান তুরস্কের কাছে। ৫-১ ব্যবধানে হার, রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়।

Reneta

কম্পাউন্ডে মিশ্র দলগত ইভেন্টেও হার, ইরাকের কাছে ১৪৬-১৪৩ পয়েন্টে হেরে রুপা রোকসানা-অসীমদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

টাঙ্গাইলে ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

পরবর্তী

হাত নেই, পা দিয়ে লিখে দাখিল পরীক্ষা পাস!

পরবর্তী

হাত নেই, পা দিয়ে লিখে দাখিল পরীক্ষা পাস!

ফাইল ফটো

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে আনার দাবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT