চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে আনার দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি দাঁড় করাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের ৪টি শীর্ষ মানবাধিকার সংস্থা।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে তারা বলেছে, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ করেছে। এজন্য অং সান সু চিও দায় এড়াতে পারবেন না।

মিয়ানমার থেকে বর্বর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা এখন ১১ লাখের বেশি। বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক সংস্থার পর গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করেন।

এর পরপরই হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফরটিফাই এবং গ্লোবাল সেন্টার ফর রেসপনসিবিলিটি টু প্রটেক্ট এর যৌথ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে ফরটিফাই রাইটস। এর প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেন: অং সান সু চি এ সমস্যার জন্য দায়ী এটা নিঃসন্দেহে প্রমাণিত। আমরা সামরিক ও বেসামরিক প্রায় ডজন খানেক ব্যক্তির তালিকা করতে চলেছি। তবে আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে বাংলাদেশকে সহযোগিতার আহবান জানাচ্ছি।

গ্লোবাল সেন্টার ফর রেসিপন্সিবিলিটি টু প্রটেক্ট এর সবিতা পান্ডে বলেন: আমরা সুনির্দিষ্টভাবেই বলছি মিয়ানমারে গণহত্যা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ হয়েছে। মিয়ানমারকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ভেটো শক্তি কোনো অজুহাত হতে পারে না।

Reneta

আরাকান রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যেও মানবতাবিরোধী অপরাধ হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংস্থাগুলো।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আইন ও নীতিমালা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক তোয়ান্ডা মুতাসে বলেন: আমরা স্যাটেলাইট ছবিসহ বিভিন্ন ধরণের প্রমাণ সংগ্রহ করেছি। শুধু রাখাইনেই নয় আরো কয়েকটি প্রদেশেও একই ধরণের অপরাধ হয়েছে। মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি।

হিউমান রাইটস ওয়াচ এর সহযোগী পরিচালক পরম প্রীত সিং বলেন: মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে এসেছে। অথচ অং সান সু চি শুধু এসব অস্বীকারই করছেন না, তার দপ্তর অসহযোগিতাও করছে। এখন সুবিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতই শেষ ভরসা।

জাতিসংঘ করসেপন্ডেন্ট এসোসিয়েশনের হলরুমে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় আন্তর্জাতিক সংস্থাগুলো।

দেখুন ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT