চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাহিদার ৯৮ ভাগ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। ইতোমধ্যে ওষুধ আমদানিকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলামদেশ। সারাবিশ্বে বাংলাদেশের ওষুধে সুনাম অর্জন করেছে মন্তব্য করেন মন্ত্রী।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর দেশে ওষুধ প্রাপ্তি মূলতঃ আমদানির ওপর নির্ভরশীল ছিল এবং অনেক উচ্চ মূল্যে জনগণকে ওষুধ ক্রয় করতে হতো।

Banglabid

২০১৪ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের ইউরোপ আমেরিকাসহ প্রায় ৯২টি দেশে ৭৩৩ কোটি টাকা, ২০১৫ সালে ১২০টি দেশে ৮১২ কোটি টাকা, ২০১৬ সালে ১২৭টি দেশে ২ হাজার ২৪৭ কোটি টাকা ও ২০১৭ সালে ১৪২টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে বলে সংসদকে জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতার ফলে ওষুধ রপ্তানির পরিমাণ ও দেশের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ওষুধ শিল্পকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে সরকার ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ওষুধের কাঁচামাল উৎপাদনের জন্য এপিআই (এ্যাকটিভ ফারমাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস) পার্ক স্থাপনের জন্য জমি বরাদ্দ দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রপ্তানি বাজারের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হওয়ায় ওষুধ প্রশাসন থেকে রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওষুধমোহাম্মদ নাসিমস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেবল ফেব্রুয়ারি এলেই কেন?

পরবর্তী

প্রশ্ন করার তাগিদ দিলেন রসায়নে নোবেল জয়ী

পরবর্তী

প্রশ্ন করার তাগিদ দিলেন রসায়নে নোবেল জয়ী

রাষ্ট্রপতি আবদুল হামিদ

কোন রোগী অর্থাভাবে যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT