চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারদিনেই পাল্টে গেল বিশ্বকাপের চেহারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এক সপ্তাহ আগেও ইংল্যান্ড এন্ড ওয়েলসের চলতি বিশ্বকাপকে সাম্প্রতিককালের সবচেয়ে বিরক্তিকর ও অরুচিকর বিশ্বকাপ হিসেবে অভিহিত করা হচ্ছিল। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ ভেসে গেছে। চারটি ম্যাচ তো এক বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়।

বৃষ্টি বিরক্তির সঙ্গে ছিল এক তরফা ম্যাচের আমেজ। প্রথম ১০ দিনের ফলাফল দেখে মনে হচ্ছিল বিশেষজ্ঞ ও সমর্থকদের আন্দাজই মিলে যাচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে অধিকাংশ বিশেষজ্ঞই সেমিফাইনালের যে চারটি দলের কথা বলেছিলেন, তারা সবাই প্রায় জিতছিল। আন্দাজের তালিকায় ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে ছিল অবশ্যই ইংল্যান্ড।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে লো-মার্জিনে হারলেও ফেভারিট তালিকায় থেকে এই সময়ে কেউই ইংলিশদের বাদ দেয়নি। তবে যা একটু বেমানান ছিল সাউথ আফ্রিকার বিষয়টি। যারা আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট তালিকার তলানিতে গলাগলি করছে।

Banglabid

এই সপ্তাহে এসে সবকিছুই পাল্টে গেছে। বিশেষ করে ২০-২৩ জুন। অনেক কিছু না পাওয়া, না দেখার আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ একটি আসল প্রতিযোগিতা হিসেবে ধরা দেয়। এই সময়ে চারদিনে পাঁচটি ম্যাচ হয়েছে। সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে সহজ প্রত্যাশিত কিছু কিছু ম্যাচ পাল্টে গিয়ে সত্যিই কঠিন ম্যাচে পরিণত হয়েছে।

আন্ডারডগস হিসেবে নেমেও বাংলাদেশ তাদের দুর্দান্ত ক্রিকেট দিয়ে অস্ট্রেলিয়াকে যে দৌড়ানি দিয়েছে। আফগানিস্তান, যারা টুর্নামেন্টে একটি ম্যাচও জেতেনি, তারা অপরাজিত ভারতকে প্রায় উল্টেই দিয়েছিল। একই রাস্তায় চলে আরেক অপরাজিত দল নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলেও শেষ পর্যন্ত অতিশয় বেদনাদায়ক হার মানতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

কিন্তু এই ক্লোজ ম্যাচগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বড় চমক হিসেবে আসে স্বাগতিক ইংল্যান্ডকে শ্রীলঙ্কার হারিয়ে দেয়াটা। এই ম্যাচের ফলাফলই পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানের জায়গাটা অনেক বেশি অরক্ষিত করে তুলেছে।

Reneta

সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশ তো আছেই। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান বা শ্রীলঙ্কারও সেমিফাইনালের সম্ভাবনা এখন রয়েছে।

তাছাড়া আফগানিস্তান তো ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দারুণ ফর্মে রয়েছে, পাকিস্তান টুর্নামেন্ট থেকে সাউথ আফ্রিকাকে বিদায়ই করে দিয়েছে। এভাবে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় শীর্ষ চারের ক্ষেত্রে অনেকের রাস্তাই এখন হুমকিতে।

আগেরদিন আফগানিস্তানকে দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার একে অপরের সামনে ক্রিকেটের দুই পুরনো ‘শত্রু’ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। যে ম্যাচকে বিশ্বকাপের ‘অ্যাশেজ’ বলা হচ্ছে। এই ম্যাচ আবার স্বাগতিক ইংল্যান্ডের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নয়াপল্টনে বয়স্ক ছাত্রদল নেতাদের অবস্থান, উত্তেজনা

পরবর্তী

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ

পরবর্তী

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ

কেপিএন-টেলিযোগাযোগ বিভ্রাট-সংযোগ বিচ্ছিন্ন-বিভ্রাটের শিকার নেদারল্যান্ডস

গুরুতর টেলিযোগাযোগ বিভ্রাটের শিকার নেদারল্যান্ডস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT