চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরবেন, নাকি ঘুরাইবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

কন্টেন্ট তৈরিতে বাংলাদেশে এই মুহূর্তে যে কয়টি রং বাহারি ইউটিউব চ্যানেল দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় তারমধ্যে অন্যতম ‘লনিস ওয়ার্ক’ নামের চ্যানেলটি। যেখান থেকে নিয়মিত ফানি ভিডিও ও প্র্যাংক আপলোড করা হলেও যার বেশির ভাগ কন্টেন্ট বেশ মান সম্মত। শুধু লোক হাসানোর উদ্দেশ্যেই যেগুলো তৈরি হয় না। এমনটাই জানালেন ‘লনিস ওয়ার্ক’-এর সৈয়দ গোলাম তানভীর লনি। তবে এবার কন্টেন্টে নয়, অভিনব টেকনোলজি ব্যবহার করে ৩৬০ ডিগ্রী ভিডিও আপলোড দিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছেন তিনি।

৩৬০ ডিগ্রী ভিডিও স্পেশালিটি কী? এ বিষয়ে জানালেন লনি। বললেন, শুধুমাত্র ক্যামেরায় ঠিক করে দেয়া একটি নির্দিষ্ট সাবজেক্টেই সীমাবদ্ধ থাকছেন না দর্শক, বরং ভিডিওর মূল সাবজেক্টের বাইরে গিয়েও এর চারিদিক দেখতে পারবেন সবাই। যে কারণে দর্শক ভিডিও নতুন ভাবে দেখার সুযোগ পাবেন যা তারা আগে কখনও পায়নি। ল্যাপটপ কিংবা ডেস্কটপে হলে ইউটিউবের ভিডিওগুলো মাউস দিয়ে ড্র‌্যাগ করে নিজের পছন্দ মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন দর্শক। মোবাইল ফোন বা ট্যাবলেটেও টাচ স্ক্রিনের মাধ্যমে ভিডিও গুলো নিজের পছন্দ মত দেখা যাবে।

আমি কি দেখাচ্ছি সেই বাধ্যবাধকতায় দর্শক পড়ে থাকছে না, বরং দর্শক তার নিজের মতো করে চারপাশ দেখে নিতে পারছে। বিশেষ করে কোনো স্মরণীয় বা ঐতিহাসিক জায়গার ক্ষেত্রে এমন ধরনের ভিডিও দর্শকদের মধ্যে বেশ প্রভাব ফেলবে বলেও মনে করেন লনি। এজন্যই তিনি ৩৬০ ডিগ্রী ভিডিওর ট্যাগলাইনে ব্যবহার করেছেন, ‘ঘুরবেন, নাকি ঘুরাইবেন’!

Banglabid

তবে এমন ফরম্যাটের ভিডিও দর্শকদের জন্য বেশ উপভোগ্য হলেও যিনি নির্মাণ করেন তার পক্ষে কাজটি মোটেও সহজ নয়। সহজ ছিলো না লনির জন্যও। ভিডিওটি নির্মাণ করতে গিয়ে টানা কয়েকদিন এডিট প্যানেলেই কাটাতে হয়েছে। একাধিক ক্যামেরায় দৃশ্য ধারণ করে সেগুলোকে সমান লেয়ারে, শব্দসংযোজন করে ভিডিওটি তৈরি করা হয়েছে। আর এসবকিছু সব একাই করেন লনি। তবে এতো ত্যাগের পরেও দর্শকের কাছে নতুন স্বাদের ভিডিওটি উপহার দিতে পেরে উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন, দর্শকের আগ্রহ থাকলে নিয়মিত এমন ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।

দর্শকের কাছে ভালো কাজ নিয়ে আসার প্রতিশ্রুতির ফাঁকে একটা আবদারও করে বসেন লনি। কিছুটা অভিমান নিয়েই যেন বললেন,সোশাল মিডিয়া বা ইউটিউবে প্রায়ই দেখি কিছু বিষয় ভাইরাল হতে। এরমধ্যে বেশির ভাগই অরুচিকর, বিদ্বেষমূলক! এগুলো নিয়ে আমার অভিযোগ বা অনুযোগ নেই সত্য, কিন্তু তার পাশাপাশি ভালো জিনিষেরওতো প্রমোশন হওয়া উচিত। না হলে ভালো কাজ করার ইন্সপেরেশন কীভাবে পাবো!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিডিও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহিংসতার শিকার ৯৭ শতাংশ নারী ‘বিচার’ পান না

পরবর্তী

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর বন্ধু ডা. ইব্রাহিমের সফলতার গল্প

পরবর্তী

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর বন্ধু ডা. ইব্রাহিমের সফলতার গল্প

‘ক্যাটস আই’র শুভেচ্ছা দূত তামিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT