চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গালা সংবর্ধনায় ব্রিটিশ রাজ দম্পতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রথমবারের মতো ভারত সফরে আসা ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও  কেট মিডলটনকে মুম্বাইয়ে গালা সংবর্ধনা দেওয়া হয়। রাজ দম্পতির সম্মানে বলিউড তারকাদের নিয়ে আয়োজন করা হয় মনোমুগ্ধকর
পরিবেশনা। বলিউড তারকা শাহরুখ খান, আমির খান, করন জোহর, সোনম কাপুরের
পাশাপাশি ব্যবসা ও ক্রিকেট জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন আনন্দ আয়োজনে ।

৭ দিনের ভারত ও ভুটান সফরের অংশ হিসেবে রোববার দুপুরে মুম্বাই পৌঁছান তারা। ওই দিনই তাদেরকে গালা সংবর্ধনা দেয়া হয়।

বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই দিয়ে ভারত সফর শুরু ব্রিটিশ রাজ দম্পতির। বিমান বন্দর থেকে নেমে তাজ প্যালেস হোটেলে ২০০৮ সালে মুম্বাই হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেখান থেকে ছুটে যান ওভাল ময়দানে।

Banglabid

মুম্বাইভিত্তিক দাতব্য সংস্থা ম্যাজিক বাস, ডোরস্টেপ এবং ইন্ডিয়া’স চাইল্ডলাইনের প্রতিনিধি ও সুবিধাভোগীদের মধ্যে আয়োজিত একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন রাজ দম্পতি। সে সময় তাদের সফর সঙ্গী ছিলেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার।

চলতি সপ্তাহের শেষদিকে অমর প্রেমের নিদর্শন তাজমহল পরিদর্শনে যাবেন কেট দম্পতি। এরপর যাবেন ভুটান সফরে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই ব্রিটিশ রাজ দম্পতির এ সফর। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেট মিডলটনপ্রিন্স উইলিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ মিনিটে ম্যানইউ’র হিসেব পাল্টে গেলো

পরবর্তী

ভূমি দুর্ভোগ কমাতে মাঠে নেমেছে রংপুর জেলা প্রশাসন

পরবর্তী

ভূমি দুর্ভোগ কমাতে মাঠে নেমেছে রংপুর জেলা প্রশাসন

বোরো ধান তলিয়ে বিপাকে হবিগঞ্জের কৃষক

সর্বশেষ

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT