ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে পরাজিত হয়েছে ম্যানচেষ্টার ইউনাটেড। ম্যাচ ৬০ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকার পর মাত্র ৬ মিনিটের ব্যবধানে ম্যানইউ হজম করে একে একে তিন গোল। হোয়াইট হার্ট লেনে থেকে মুহূর্তেই বিধ্বস্ত হয়ে ম্যানইউ ফিরলো ওল্ড ট্রাফোর্ডে।
৩-০ গোলের এ জয়ে লেস্টার সিটির সঙ্গে শিরোপার দৌঁড়ে টিকে রইলো টটেনহ্যাম। সমান ৩৩ ম্যাচে ৭ পয়েন্ট কমে টটেনদের পয়েন্ট এখন ৬৫ অন্যদিকে শীর্ষ স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৭২।
ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত দু’দলই অগোছালো ফুটবল খেলেছে। এরপরই প্রথম আঘাত হানে টটেনহ্যাম। ডেল আলির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ-দিক থেকে এরিকসেনের বাড়ানো ডান পায়ের শটে রেড ডেভিলদের জালে জড়ান ডেল।
এরপরেই ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। ৭৪ মিনিটে টবি আল্ডারভাইরেল্ড এবং ৭৬ মিনিটে এরিক লামেলার গোলে ৩-০ গোলের লিড পায় টটেন। লামেলার বাঁকানো ফ্রি-কিকে হেড করে ব্যবধান বাড়ান আল্ডারভাইরেল্ড এবং ড্যানি রোজের আড়াআড়ি পাসে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লামেলা। এরপরে গোলের কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পেরে পরাজয় মেনে মাঠ ছাড়ে ম্যানইউ।
অপর ম্যাচে স্টোক সিটিকে ৪-১ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। নবম স্থানে নেমে যাওয়া স্টোকের পয়েন্ট ৩৩ ম্যাচে ৪৭।








