ভূমি নিয়ে জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে রংপুর জেলা প্রশাসন। তথ্য প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনায় মাত্র এক বছরেই বদলে গেছে তৃণমূল ভূমি ব্যবস্থাপনার চিত্র।
ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে রংপুরের সাধারণ মানুষকে মাসের পর মাস ঘুরতে হয়েছে স্থানীয় ভূমি অফিসে। এসব সংকট থেকে ভুক্তভোগীদের পরিত্রান দিতে গত এক বছর ধরে মাঠে কাজ করছে জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস ও ৭৬টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
দীর্ঘদিন প্রশাসনের রেকর্ড রুমে পড়ে থাকা প্রায় ২৩ লাখ খতিয়ান থেকে এক বছরে সোয়া ৭ লাখ খতিয়ান পৌঁছে দেয়া হয়েছে সুবিধাভোগীদের হাতে । সুফল পেয়ে উচ্ছসিত সুবিধাভোগীরা।
ভূমিহীনদের মাঝে ভূমি বরাদ্দের জটিলতা নিরসন, খতিয়ান পরচা পাওয়া, জলমহাল ইজারা, ভূমি সংক্রান্ত নানা জটিলতা শুণ্যের কোঠায় আনতে মাঠ পর্যায়ে জোরেসরে কাজ করার দাবী প্রশাসনের।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইন বিল্লাহ বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি সেবায় যেভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব সেটার সুফল যেনো সাধারণ মানুষ পায় আমরা সেটার দিকে খেয়াল রাখছি।
ভূমি সংক্রান্ত হয়রানি আর জটিলতা কাটিয়ে সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনকে আরো তৎপর হওয়ার দাবী জানিয়েছেন রংপুরের সাধারণ মানুষ।










