চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় হাইকোর্টের রুল

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৭:০৭ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

চলন্ত মাইক্রোবাসে ধর্ষণের শিকার গারো তরুণীর চিকিৎসা ও ক্ষতিপূরণ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনি প্রক্রিয়ায় বিলম্বের কারণে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

এছাড়া যৌন সহিংসতা বন্ধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করার জন্য বিশিষ্টজনদের নিয়ে কমিটি করতে আবেদনকারীদের কাছে ৩১ মে’র মধ্যে নামের তালিকাও চেয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

ধর্ষণের শিকার গারো তরুণীটি রাজধানীর যমুনা ফিউচার পার্কে একটি দোকানে কাজ করতেন। ২১ মে রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল যুবক তরুণীটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে গাড়িতে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় রিট করে পাঁচটি মানবাধিকার সংগঠন।

আবেদনে তারা আদালতকে বলেন, ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরাবরের মতো পুলিশ বলেছে, আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুল দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না।

আবেদনকারীর পক্ষের আইনজীবী পত্রিকায় প্রকাশিত ধর্ষণের ঘটনার খবর তুলে ধরে বলেন, গত এক বছরে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৬২৬ জন। এর মধ্যে ২০৮ জন গণধর্ষিত হয়েছেন। নির্যাতিতদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে, আত্মহত্যা করেছেন ১৩ জন। এসব ঘটনায় তদন্ত এবং বিচার হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, উত্তরা, খিলক্ষেত, গুলশান ও ভাটারা থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন আদেশে বাংলাদেশের সব থানায় ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ও জন্ম পরিচয় নির্বিশেষে বৈষ্যমহীনভাবে সবার সেবা নিশ্চিতে একটি সার্কুলারও জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও পুলিশ কমিশনারকে।

ট্যাগ: গারো তরুণীনারী লাঞ্ছনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফা দুর্নীতির আখড়া: দিয়াগো ম্যারাডোনা

পরবর্তী

বইয়ের নাম হবে ‘বাংলাদেশে কোথায় মূত্রত্যাগ করা যায়’

পরবর্তী

বইয়ের নাম হবে ‘বাংলাদেশে কোথায় মূত্রত্যাগ করা যায়’

নিষিদ্ধ হলো আনসারুল্লাহ বাংলা টিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT