চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা দুর্নীতির আখড়া: দিয়াগো ম্যারাডোনা

জামিল আক্তারজামিল আক্তার
৬:৪১ পূর্বাহ্ন ২৫, মে ২০১৫
স্পোর্টস
A A

ফিফার সভাপতিকে অযোগ্য অসৎ ও ফুটবলের মাফিয়া অভিহিত করে সম্প্রতি একটি কলাম লিখেছেন ফুটবল ‘ঈশ্বর’ ম্যারাডোনা। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এর সভাপতি সেফ ব্লাটারের উপর দারুন চটেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা।

তিনি লিখেছেন, আমি কয়েক দশক ধরে ফুটবল নিয়েই বেঁচে আছি। ফুটবল আমার কাছে প্রতিদিনের নিঃশ্বাসের মতো। ফুটবল আমার কাছে আবেগের জিনিস। এটার জন্য গর্ববোধ করি। আমি আমার দেশ আর্জেন্টিনা এবং বিশ্বব্যাপী অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্খি পেয়েছি। তারা আমাকে অসাধারণ অনুপ্রেরণা এবং সমর্থন দিয়ে গেছে। তার জন্যই আমি লিখতে বসেছি।

তার লেখায় ম্যারাডোনা বৈশ্বিক এই খেলার ঢালাও বাণিজ্যকরণের প্রতিবাদ করে বলেছেন, গত কয়েক দশক ধরে ফুটবল পরিবর্তন হয়েছে বেশ তবে তা ইতিবাচক অর্থে হয়নি। যে খেলা সমগ্র বিশ্বকে এক সুতায় গাঁথতে পারতো তা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পরিচালনা পর্ষদের কারণে এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ম্যারাডোনা দাবি করেছেন যারা ফুটবল নিয়ে সত্যিকার অর্থে ভালো কিছু ভাবে বা করতে চায় তাদের জন্য সেফ ব্লাটারের নেতৃত্বে ফিফা লাঞ্ছনা ছাড়া আর কিছুই করে না। 

ফিফার নির্বাচন নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন এই আর্জেন্টাইন তারকা। পঞ্চমবারের মত নির্বাচিত হওয়া নিয়েও কথা বলেন তিনি। তিনি প্রশ্ন রেখেছেন কেনো তাকে পঞ্চমবারের মত ফিফার সভাপতি নির্বাচন করতে হবে। ২০১৫ সালে এই আধুনিক সভ্য সময়ে গণতান্ত্রিক সংস্থায় এমন স্বেচ্ছাচারিতা কিভাবে সম্ভব বলেও বিস্ময় প্রকাশ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘে পর পর পাঁচবার একই ব্যক্তি কি থাকতে পারবে? প্রশ্ন রাখেন তিনি।

আক্ষেপ করে ম্যারাডোনা লিখেছেন, ‘আমরা আজীবনের জন্য একজন স্বৈরাচার পেয়েছি ফুটবলে’।  ব্লাটারকে একজন স্থবির মানুষ হিসেবে উল্লেখ করে ম্যারাডোনা বলেন, ফুটবলের উন্নয়নে একজন মানুষের যেরকম স্বপ্নবাজ ও অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব থাকা উচিত তা ব্লাটারের নেই। তাই বর্তমান বিশ্ব ফুটবল এগোচ্ছে না।

ম্যারাডোনার দাবি দশকের পর দশক ধরে ব্লাটারের বিরুদ্ধে অনেক কেলেঙ্কারীর প্রতিবেদন করতে করতে পত্রিকাগুলোও বিরক্ত। উল্লেখ্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে বর্তমানে এফবিআই তদন্ত করছে। কাতারে অনুষ্ঠেয় ঐ বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনে বড়ধরনের আর্থিক লেনদেন হয়েছিলো বলে অভিযোগ উঠেছে। এসব প্রসঙ্গ ধরে ফিফার আর্থিক দুর্নীতি নিয়েও কথা বলেন ম্যারাডোনা।

Reneta

পঞ্চমবারের মত নির্বাচিত হলে ফুটবল থেকে বর্ণবাদ ও মেয়েদেরকে খেলাধুলার আরো সুযোগ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্লাটার। ম্যারাডেনা প্রশ্ন করেছেন, গত চার মেয়াদে তাহলে আপনি কি করেছেন ব্লাটার?ম্যারাডোনা বলেন, ফিফার জন্য আমাদের একজন তরুণ, উদ্যমী সৃজনশীল নেতৃত্ব দরকার। যার ফুটবলকে বদলে দেয়ার জন্য নতুন নতুন আইডিয়া থাকবে। আমাদের ফুটবল সংস্কৃতিতে  ব্লাটারের মত মাফিয়া সংস্কৃতির অবসানও জরুরী। তিনি সবার প্রতি প্রশ্ন করেছেন, কেনো আমরা এমন একজন দুর্নীতিবাজকে বার বার সমর্থন দিয়ে যাচ্ছি? যা হয়েছে যথেষ্ট হয়েছে। এবার আমরা ফুটবল খেলায় ফিরতে চাই।

দ্য টেলিগ্রাফ অবলম্বনে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাব্লাটারম্যারাডোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এপ্রিল ১৯, ২০২৬

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT