চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাদ্দাফি-পুত্র সাইফকে রাষ্ট্রীয় ক্ষমায় মুক্তি দিয়েছে লিবিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
গাদ্দাফি-পুত্র সাইফ-লিবিয়া

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি রাষ্ট্রীয় ক্ষমার অধীনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

সাইফের কর্মকাণ্ডে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে – এ অভিযোগে গত ৬ বছর ধরে বন্দী ছিলেন তিনি। তিনিই মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার উত্তরসূরি ছিলেন। লিবিয়ার জিনতান শহরের একটি মিলিশিয়া বাহিনীর অধীনে সাইফকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল।

আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন নামের ওই মিলিশিয়া বাহিনী জানিয়েছে, শুক্রবারই সাইফকে মুক্তি দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি। স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, তিনি বর্তমানে পূর্বাঞ্চলীয় বায়দা শহরে আত্মীয়দের সঙ্গে রয়েছেন।

লিবিয়ার পূর্বাঞ্চলে গছিত দেশটির অন্তর্বর্তীকালীন সরকার বেশ আগেই সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করেছে। তাকে অবরুদ্ধ রাখা মিলিশিয়া দলটিও জানায়, ওই সরকারের অনুরোধের প্রেক্ষিতেই তারা কাজ করেছে।

গাদ্দাফি-পুত্র সাইফ-লিবিয়া
কর্নেল মুয়াম্মার গাদ্দাফি

তবে সাইফের অনুপস্থিতিতেই তার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করেছেন দেশটির পশ্চিমাঞ্চলে ত্রিপোলির একটি আদালত। ওই অঞ্চলটি জাতিসংঘ সমর্থিত এবং অন্তর্বর্তীকালী সরকারের বিরোধী গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড-এর নিয়ন্ত্রণে রয়েছে।

২০১১ সালে নভেম্বরে লিবিয়া থেকে পালিয়ে নাইজার যাওয়ার পথে  মরুভূমি থেকে সাইফকে আটক করা হয়। এরপর জনসমক্ষে এলে দেখা যায় তার হাতে কয়েকটি আঙ্গুল নেই। প্রাক্তন এই ‘প্লেবয়’খ্যাত গাদ্দাফি-পুত্র পশ্চিমা বিশ্বে এক সময় প্রায়ই গাদ্দাফির শাসনামলের ‘পাবলিক ফেস’ এবং গাদ্দাফির উত্তরাধিকারী হিসেবে সামনে এসেছেন।

এর আগেও গাদ্দাফির এই ছেলের মুক্তি পাওয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। এবারের তথ্যটি নিশ্চিত হলে তা লিবিয়ার বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে আরেকটি অস্থিরতার উপাদান যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ: গাদ্দাফিলিবিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলের ‘গুপ্ত বৃন্দাবন’ হতে পারে ইকোট্যুরিজম কেন্দ্র

পরবর্তী

মানবিক শিক্ষার কোনো আমেরিকা-এশিয়া নাই

পরবর্তী

মানবিক শিক্ষার কোনো আমেরিকা-এশিয়া নাই

ঢাকা জজ কোর্টে পিয়া ও লাকি রাফিজা আলম

জজ কোর্টে পিয়া

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT