: আপনি কোথায়?
: ঢাকা জজ কোর্টে।
: ওখানে কী করছেন?
: মামলা নিয়ে এসেছি।
: কার বিরুদ্ধে মামলা করছেন?
: (হাসি) না না, কারও বিরুদ্ধে নয়। আমি কিন্তু এখন আইনজীবী। জুনিয়র আইনজীবী। সিনিয়রের (লাকি রাফিজা আলম) সঙ্গে কাজ করছি। যেদিন মামলার শুনানী থাকে, সেদিন আদালতে আসি। মামলা সংক্রান্ত কাগজপত্র তৈরির কাজ অফিসেই করি। নিয়মিত অফিস করি।
কথা হলো পিয়ার সঙ্গে। আজ রোববার সকালে তার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ছিলেন ঢাকা জজ কোর্টে।
সম্প্রতি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন পিয়া। গত মার্চ মাসে লন্ডনে সমাবর্তন হলো তাদের। এবার পেশাদার আইনজীবী হওয়ার জন প্রস্তুত হচ্ছেন। জানালেন, ২১ জুলাই বার কাউন্সিলের পরীক্ষা। এই পরীক্ষার জন্য এখন পস্তুতি নিচ্ছেন।
পিয়া সবার কাছে পর্দার মুখ হিসাবেই পরিচিত। মডেলিংও করছেন। র্যাম্প মডেলিং তার খুবই প্রিয়। উপস্থাপনা করছেন। তবে এবার নাটকেও অভিনয় করেছেন। ঈদের নাটক। বললেন, ‘নাম মনে নেই। তবে এই নাটকে আমি মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছি।’










