চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছ কেটে হল নির্মাণ ইস্যু মিথ্যা ও কল্পিত অভিযোগ: জাবি প্রশাসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে নতুন ছয়টি আবাসিক হল নির্মাণের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত-প্রচারিত সংবাদকে ‘মিথ্যা ও কল্পিত অভিযোগ’ অ্যাখ্যা দিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ ধরণের অভিযোগ নির্মাণ কাজ বিলম্বিত অথবা বন্ধ করার অপকৌশল।

এসব অভিযোগের কর্ণপাত না করে শিক্ষা-গবেষণা ও শিক্ষার্থীদের আবাসন সংকট সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Banglabid

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের অধিকতর উন্নয়নের আওতায় ছাত্র-ছাত্রীদের ৬ টি আবাসিক হল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে কারো কারো উত্থাপিত এবং বিভিন্ন গণ-মাধ্যমে প্রকাশিত-প্রচারিত বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস এবং আর্থিক লেনদেন সম্পর্কিত মিথ্যা-কল্পিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরণের অভিযোগ উত্থাপন করে নির্মাণ কাজে বিলম্বিত বা বন্ধ করার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মিথ্যা-কল্পিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

Reneta

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মনে রাখা প্রয়োজন যে, আগে শিক্ষা-গবেষণা ও শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করতে হবে। আবাসন সমস্যার কারণে সৃষ্ট ‘গণ রুম’ সমস্যা দূর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। অপ্রয়োজনে একটি গাছের ডালও কাটা হবে না।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিকতর উন্নয়নের আওতায় ৬টি হল নির্মাণের বিষয়টি একনেক কর্তৃক অনুমোদিত। একনেক এ অনুমোদিত ও চূড়ান্তকৃত প্রকল্পের বিরোধিতা করা অথবা এতদসম্পর্কে বিভ্রান্তি ছড়ানো মোটেই সমীচিন নয়।  এ অবস্থায় কর্তৃপক্ষ আশা করছেন সংশ্লিষ্ট সকল মহলের শুভ বুদ্ধির উদয় হবে এবং যৌক্তিক আচরণ করবেন। সবাই কোমলমতি শিক্ষার্থীদের দ্রুত আবাসন সংকট সমাধানে সহায়তা করবেন বলে কর্তৃপক্ষ আশা করছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোবানা সম্মেলনে যোগ দিচ্ছেন এনআরবি-সিআইপির প্রতিনিধি দল

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে ঐক্যের নামে বিভেদ সৃষ্টির পাঁয়তারা: কাদের

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে ঐক্যের নামে বিভেদ সৃষ্টির পাঁয়তারা: কাদের

চলচ্চিত্রের গানে খুরশীদ আলমের পঞ্চাশ বছর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT