চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে ঐক্যের নামে বিভেদ সৃষ্টির পাঁয়তারা: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন: রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের নামে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করেছে বিএনপি।

বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনারা কথা বলেন। আজকে জাতীয় ঐক্যের নামে বিভেদের পাঁয়তারা করেন। আপনাদের জাতীয় ঐক্য গড়তে হবে না, জাতি ঐক্যবদ্ধ আছে। শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতি ঠিকই আছে। মিয়ানমারের ওপর চাপ বাড়ছে আরও বাড়বে। আপনারা কি চান আমরা যুদ্ধ করি। যুদ্ধের ফাঁদে পা দেই।

Banglabid

তিনি বলেন: রোহিঙ্গারা যখন বাংলাদেশ স্রোতের মত আসতে থাকে তখন কিন্তু অনেক উস্কানি ছিলো।  আমরা উস্কানির ফাঁদে পা দেইনি। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। আমরা সফল কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই। এই কৌশলে দুই পা এগুলে হয়তো এক পা পেছাতে হয়। আমার আমাদের নীতি বা পলিসি থেকে এক চুলও নড়িনি। আমারা আমাদের টার্গেট সামনে রেখে রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দিতে যত প্রকার চাপ সৃষ্টি করা দরকার করে যাচ্ছি আমরা।

রোহিঙ্গা ইস্যু নিয়ে চক্রান্ত- ষড়যন্ত্র আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন: রোহিঙ্গা ইস্যু নিয়ে চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। পাকিস্তানের ইনটেলিজেন্স প্রতিনিয়ত আছে, এনজিও লাগিয়ে দিয়েছে৷ তাদের নিজেদের পন্থী, এনজিওরা এখানে চক্রান্ত করছে।

এসময় তিনি যোগ করেন: ফখরুল সাহেব কি এদের সাথে আঁতাত করেছেন? তা নাহলে এত বেসুরো কথা কেন আপনার মুখ থেকে বের হচ্ছে। দুই বছর ধরে বিএনপি কূটনীতিকদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করেছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে একবারও নালিশ করেননি।

Reneta

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বাংলাদেশের ইতিহাসে বিএনপির মত ব্যর্থ কোনো বিরোধী দল আছে বলে আমার জানা নেই। দেশের অনেক বিরোধী দল, বিরোধীতা করছে। কিন্তু বিএনপির মত এত ব্যর্থ, দগদগে ব্যর্থতা আর কোনো দলের নেই। তারা এখন উন্মাদ হয়ে ইস্যু খোঁজে। এখন রোহিঙ্গা ইস্যুতে ভর করেছে।

এর আগে বুধবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: রোহিঙ্গা সমস্যা সমাধান এককভাবে সম্ভব নয়, তাই এ সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সহ-সভাপতি জামাল উদ্দিন খলিফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদারসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপিরোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT