চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধার দুর্গম চরে অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ অাটক ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৭
গাইবান্ধা, জনপদ
A A

ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে ‘ব্লক রেইড’ অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক ছয় আসামিকে অাটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে চতুর্থ দিনের মতো আইনশৃঙ্খলা বাহিনীর ৬০ সদস্য সুন্দরগঞ্জ উপজেলার চরখোর্দ্দা ও বেলকাসহ বেশ কয়েকটি চরে অভিযান শুরু করে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কয়েক চর থেকে ছয়জন আসামিকে আটক করা হয়।

আটকের বিষয়টি  নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসাদুজ্জামান রিংকু বলেন, অভিযান চলাকালে চরগুলোতে থেকে পলাতক আসামি ছয় জনকে আটক করা হয়েছে। এরমধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি রয়েছে একজন। বাকিরা নিয়মিত মামলার আসামি। আদালত তাদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করার পর থেকে তারা পলাতক ছিলেন।

Banglabid

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে পুলিশের ৬০ সদস্যরা অংশ নেন। এছাড়াও অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু, সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান অংশ নেন।

গত মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার মোল্লার চর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চর প্রথম অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদসরা। পরের দিন বুধবার ভোর রাতে ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় এবং শুক্রবার ভোর রাতে সাঘাটা উপজেলার বিভিন্ন চরে তৃতীয় বারের মতো অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Reneta

এরমধ্যে অভিযানের প্রথম দিনে সদর উপজেলার মোল্লার চর ইউনিয়নের সিধাইল চরের বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে একজন ডাকাতকে আটক করে করা হয়। এছাড়া ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এমনকি অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গির সন্ধানও পাওয়া যায়নি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে হাইব্রিড জাতের নারকেল আবাদ

পরবর্তী

দেড়শতাধিক দাবানলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা

পরবর্তী
দাবানল

দেড়শতাধিক দাবানলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা

উইম্বলডন

ফেদেরার-জোকোভিচ রোমাঞ্চের আভাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT