শাহীনা আজমীন, বরিশাল প্রতিনিধি: তিন বছরে ফল ও বীজ পাওয়ার আশায় ভিয়েতনামী হাইব্রিড জাতের নারকেল গাছ রোপনে ব্যাপক আগ্রহী হয়েছেন বরিশালের কৃষক। গত এক বছরে ওই জাতের ৩০ হাজার নারকেলের চারা কৃষকের মাঝে বিতরণ করেছে বরিশাল হর্টিকালচার সেন্টার।
ভারতের কেরালা থেকে আনা ডিজে সম্পূর্ণা নামে হাইব্রিড জাত থেকে বীজ হবে না জেনে কৃষক ভিয়েতনাম থেকে আনা সিয়াম ব্লু ও সিয়াম গ্রিন জাতের নারকেল চারার প্রতি আগ্রহী হয়েছেন।
বরিশাল হর্টিকালচার সেন্টারে গিয়ে হাইব্রিড নারকেলের গুণাগুন ও পরিচর্যা সম্পর্কে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা।
ভিয়েতনাম থেকে আনা সিয়াম ব্লু ও সিয়াম গ্রিন হাইব্রিডজাতের নারকেলের চারা পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বরিশালের রহমতপুর ও পটুয়াখালীর লেবুখালি হর্টিকালচার সেন্টারে।
বিস্তারিত আরও দেখুন ভিডিও রিপোর্টে:








