চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চতর গবেষণার ফলাফল জানতে জাবিতে উন্নততর মেশিন স্থাপন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:২১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়েছে ‘নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোনান্স’ মেশিন। বাংলাদেশের বিভিন্ন উচ্চতর গবেষণার ফলাফল জানার জন্য এখন থেকে গবেষণা কর্মের তত্ত্ব-উপাত্ত বিদেশে পাঠানোর প্রয়োজন হবে না, স্থাপিত এই মেশিনের মাধ্যমেই জানা যাবে গবেষণার ফলাফল।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোনান্স মেশিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, বিশ্বের অত্যাধুনিক ও ব্যয়বহুল এই মেশিন স্থাপনের ফলে দেশে বিজ্ঞান গবেষণা উন্নয়নে বিশেষ সুযোগ বৃদ্ধি হয়েছে। ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে শিক্ষা ও গবেষণার যেসব মেশিন ও যন্ত্রপাতি আছে, সে সম্পর্কে প্রচার ও প্রচারণা বৃদ্ধি করতে হবে। সেগুলোর যথাযথ ব্যবহার করতে হবে।

Banglabid

দেশের প্রথম এ নারী উপাচার্য বলেন, এ মেশিন স্থাপনের ফলে গবেষণা কর্মের ফলাফল জানার জন্য তত্ত্ব-উপাত্ত বিদেশে পাঠানোর প্রয়োজন হবে না। মেশিনটি স্থাপন ও ব্যবহার প্রয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম ও গৌরব বয়ে আনবে। এসময় তিনি দেশ ও মানুষের কল্যাণে গবেষকদের নিরলস পরিশ্রম ও গবেষণা করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, প্রাক্তন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. খবির উদ্দিনের সভাপতিত্ব একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক। কর্মশালায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাজাবি
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

যুক্তরাজ্যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তালহাকে প্রত্যাহার

পরবর্তী

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বিমসটেক সম্মেলন

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাত খুন

সাত খুনের চার বছর, রায় কার্যকর না হওয়ায় অনিশ্চয়তায় পরিবার

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT