বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বিমসটেক সম্মেলন

‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিডনির উদ্দেশ্যে রওনা হন তিনি। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় এবারের সম্মেলনে, ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ডে’ ভূষিত হবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ২৮শে এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ-বাণিজ্য, বিদ্যুৎ-জ্বালানি এবং কৃষিসহ নানা বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৯শে এপ্রিল অস্ট্রেলিয়া থেকে রওনা হয়ে পরদিন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…