চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত খুনের চার বছর, রায় কার্যকর না হওয়ায় অনিশ্চয়তায় পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
অপরাধ
A A
সাত খুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার চার বছর পূর্ণ হলো আজ।  এক বছর আগে উচ্চ আদালত এই মামলার রায় প্রদান করলেও এখনো তা কার্যকর না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নিহতদের স্বজনরা। পাশাপাশি বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বাস দেয়া হলেও বাস্তবে তা না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ পরিবার। সরকারের কাছে তাদের একটাই দাবি, উচ্চ আদালতের রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

২০১৪ সালের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ সাতজন। এর তিন দিন পর শীতলক্ষ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৩৫ জনকে আসামী করে চার্জ গঠন করা হয়। ২০১৭ সালের ১৬ই জানুয়ারি মামলার রায়ে প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আসামীপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করলে নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৫ জনের মৃত্যদণ্ডাদেশ, ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। আসামীদের মধ্যে এখনো ৮জন পলাতক রয়েছে।

তবে এই দীর্ঘ চার বছরে চরম হতাশার মধ্য দিয়ে জীবন যাপন করছেন নিহত সাত পরিবারের স্বজনরা।  সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেয়া হলেও পরবর্তীতে কেউ খোঁজ না নেয়ায় অর্থনৈতিক দৈন্যদশায় দিন কাটছে অধিকাংশ পরিবারের স্বজনদের।

উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকরের ব্যাপারটি বিলম্ব হওয়ায় সংশয় প্রকাশ করেন মামলার বাদি সেলিনা ইসলাম বিউটি। আদালতের এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

তবে মামলার রায় কার্যকরের ব্যাপারে এই ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন বাদিপক্ষের আইনজীবী সাখাওয়াৎ হোসেন খান। তিনি দ্রুত রায় কার্যকর করে মামলাটি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের এ্যাটর্নি জেনারেল কার্য্যালয় ও সরকারের প্রতি দাবি জানান।

নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামালার রায় ঘোষণার পর বিভিন্ন সময়ে পলাতক আসামীদের মধ্যে ৩ জন আদালতে আত্মসমর্পণ করেন এবং একজনকে গ্রেফতার করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে এখনো পলাতক রয়েছেন ৮ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজসাত খুন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT