চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের অন্তিম বেলায় ক্লার্ক-সাঙ্গা

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:২৫ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

ক্রিকেট বিশ্বে বাজছে বিদায়ের সুর। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন দুই বিশ্বখ্যাত ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ওভালে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বোর পি.সারা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি শ্রীলংকার ব্যাটিং নক্ষত্র কুমার সাঙ্গাকারার ফেয়ারওয়েল টেস্ট।

Banglabid

কলম্বো থেকে ওভাল। দূরত্ব হোক সাত সমুদ্র কিংবা তেরো নদীর, ক্রিকেটের এই দুই ভেন্যুতেই বাজছে বিদায়ের সুর। ওভাল টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলছেন গত মার্চে পঞ্চমবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। মার্চে যিনি ছিলেন নায়কের আসনে সেই ক্লার্ক বিদায় নিচ্ছেন ব্যর্থতার অপবাদ নিয়ে। চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হারের পাশপাশি ব্যাট হাতে দু:সময় অতিক্রম করা ক্লার্ক সমালোচনার মুখেই তুলে রাখছেন ব্যাট-প্যাড।

২০১১’সালে নিজ শহর সিডনি’তে এরকম একটি অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে পূর্বসূরী রিকি পন্টিং’র কাছ থেকে অজি দলের নেতৃত্বভার নিয়েছিলেন ক্লার্ক। এবার ওভাল টেস্ট খেলে উত্তরসূরি স্টিফেন স্মিথের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছেন অভিষেকে সেঞ্চুরি, টেস্টে চার ডাবল ও এক ট্রিপল সেঞ্চুুরির মালিক। 

আর ভারতের সঙ্গে তিন টেস্টের সিরিজ, তবে কুমার সাঙ্গাকারা আগেই জানিয়েছেন শ্রীলংকার সবচেয়ে প্রাচীন ভেন্যু পি.সারা ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। গ্রেট স্যার ডন ব্র্যাডম্যানের স্মৃতিধন্য এশিয়ার একমাত্র ক্রিকেট ভেন্যু পি.সারা প্রস্তুত হচ্ছে সাঙ্গাকারাকে বিদায় জানাতে।

Reneta

টেস্টে সর্বাধিক ১২ ডাবল সেঞ্চুুরির মালিক স্যার ডন, সাঙ্গাকারার ১১টি । বিদায়ী ম্যাচে আর একটি ডাবল সেঞ্চুরি, তাহলেই স্যার ডনের পাশে নাম লেখাবেন সাঙ্গা। সেরকম কিছুর দিকেই তার ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমার সাঙ্গাকারামাইকেল ক্লার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফটোগ্রাফির মিউজিয়াম করবো: নাসির আলী মামুন

পরবর্তী

গুগল বাজারে অানছে নতুন পণ্য

পরবর্তী

গুগল বাজারে অানছে নতুন পণ্য

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে হত্যা

সর্বশেষ

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT