টেক জায়ান্ট গুগল নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ‘অনহাব’ নামের একটি ওয়াই-ফাই রাউটার আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের সেবা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগের অংশ হিসেবে নতুন রাউটার আনতে যাচ্ছে গুগল কর্তৃপক্ষ।
গুগল স্টোর, অ্যামাজান ও ওয়ালমার্টে সিলিন্ডার আকৃতির রাউটারটির জন্য প্রি-অর্ডার দেয়া যাবে। এতে ১৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ হবে।
এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, অনহাবে তরঙ্গ স্ক্যানে সক্ষম বিল্ট ইন অ্যান্টেনা রয়েছে, যা দ্রুত গতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করবে। যে ধরনের কাজে বেশি পরিমাণ ডেটা খরচ হয় তার জন্য রাউটারটি আদর্শ হবে।





