চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি যাওয়ার পথে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

আনিসুজ্জামান ডাবলু আনিসুজ্জামান ডাবলু
১১:১৭ পূর্বাহ্ণ ২৩, মে ২০২১
কুষ্টিয়া, জনপদ
A A
জনতা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত, হত্যার তদন্ত চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শিপন (২৮) নামের একজনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার রাত ১২টার দিকে পান্টি ইউনিয়নের পিতম্বরবরশি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত শিপন পিতম্বরবরশি গ্রামের আলতাফ শেখের ছেলে।

পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন স্থানীয় গোদের বাজারে ডেকোরেটরের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় সালিশ সংক্রান্ত কথা বলে শিপনকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। তারপর গ্রামের রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

চেয়ারম্যান বলেন, গতবারের ইউনিয়ন পরিষদের ভোটের সময় থেকেই এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিরোধ লেগে আছে। শামীমুর রহমান সুমন নৌকা প্রতীকে এবং মাসুদ মোল্লা আনারস প্রতীকে ভোট করেন। দু’জনই ভোটে হেরে যান। সেই সময় থেকেই আওয়ামী লীগের দুই গ্রুপে বিরোধ। এরই জের ধরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান শিপন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরই জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

তিনি বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: কুমারখালীকুষ্টিয়ানিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন

পরবর্তী

প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করছে সরকার: প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা ক্রিকেটাররা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা দলের এক ক্রিকেটার করোনা পজিটিভ

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT