চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন ধর্মঘট

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন ধর্মঘট

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

বুধবার দুপুরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে পরিবহন শ্রমিক নেতারা এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়।

এসময় কর্মসূচীতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, পরিবহন কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ। ধর্মঘটের ফলে দুপুর থেকে শিক্ষক, শিক্ষর্থী, কর্মকর্তা, কর্মচারীদের বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি।

দুপুরের মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সাধারণ শিক্ষার্থী। মানববন্ধনে কর্মচারী নেতারা অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলায় একজনকে আটক করলেও পুলিশ প্রশাসন বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনকে অনতিবিলম্বে গুরুত্বের সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে মামলার আসামীদের গ্রেফতার করার দাবী জানান।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী একটি বাস দৌলতপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল আরোহী স্থানীয় শান্ত (৩০) ও জালাল (২৬) নামের দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক সুমন চন্দ্র দাসকে পিটিয়ে গুরতর আহত করে। এ সময় অন্য বাসের চালক ও হেলপাররা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রসাশনের পক্ষে কোতয়ালি থানায় মামলা করেন রেজিস্টার মুজিবর রহমান মজুমদার। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামী করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। দোষীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন।’

আসামিদের গ্রেফতারের বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া বলেন, ‘মামলা হয়েছে। আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শাকিলের গল্প শুনতাম: নিলুফার আনজুম

পরবর্তী

হেড কোচের আগেই ব্যাটিং পরামর্শক!

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হেড কোচের আগেই ব্যাটিং পরামর্শক!

'পরিচ্ছন্ন বাংলাদেশ'-এর থিম সংয়ে চিরকুট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT