চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শাকিলের গল্প শুনতাম: নিলুফার আনজুম

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৮:০৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

প্রয়াত কবি মাহবুবুল হক শাকিল সবসময় চেয়েছে সবাই তাকে ভালোবাসুক। আজকের এই আয়োজনে এসে আমার মনে হচ্ছে শাকিলের চাওয়া মতোই সবাই তাকে ভালো বাসছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কবি, গল্পকার মাহবুবুল হক শাকিল সংসদ কর্তৃক আয়োজিত শাকিল জন্ম উৎসবে তার স্ত্রী নিলুফার আনজুম একথা বলেন।

তারুণ্যের কবি মাহবুবুল হক শাকিলকে স্মরণ করে তিনি বলেন, ‘শাকিল ছিল গল্পের মানুষ। নাস্তার টেবিলে গল্প শুরু করলে দুপুর গড়িয়ে যেত। তার গল্প শেষ হতো না। আমরা মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনতাম।’

শাকিলের শিল্পপ্রেম নিয়ে তিনি বলেন, ‘তার অভ্যাস ছিল রবীন্দ্র সংগীত শুনে ঘুম ভাঙ্গবে। আমি সকালে উঠে রবীন্দ্র সংগীত বাজাতাম। তারপর তার ঘুম ভাঙ্গত।’

শাকিলকে আনন্দের মধ্য দিয়ে স্মরণ করার আহ্বান জানিয়ে নিলুফার আনজুম বলেন, ‘মাহবুবুল হক শাকিল ছিলেন আনন্দময় একজন মানুষ। শাকিলকে আনন্দের মধ্য দিয়ে আমরা স্মরণ করি। শাকিল সবাইকে নিয়ে থাকতে পছন্দ করত। সে চাইতো সবাই তাকে ভালোবাসুক। আজকের আয়োজনের মধ্য দিয়ে মনে হচ্ছে শাকিলের চাওয়া মতোই সবাই তাকে ভালোবাসছেন।’

সভাপতির বক্তব্যে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কবি মাহবুবুল হক শাকিলের লেখা যারা পড়েছেন তারাই এক বাক্যে স্বীকার করেছেন শাকিল কথা সাহিত্যে নতুন কিছু দিতে পারতেন। শাকিল ছাত্র রাজনীতি, কবিতা, শিল্প, সাহিত্যসহ দেশের নানা জায়গার নানা মানুষের সাথে যে বন্ধুত্বের সম্পর্ক রেখে গেছেন মৃত্যুর পরও তা বিলীন হবে না। ’

শাকিল সংসদের আহ্বায়ক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, তারুণ্য ও ভালোবাসার নাম শাকিল। দেশ, দল, গোষ্ঠী ও শিল্পের জন্য নিরলস কাজ শাকিলকে “শাকিল” করে তুলেছে। আসুন আমরা এই স্বপ্নময় মানুষটার স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দেই।’

Reneta

মাহবুবুল হক শাকিলের সহকর্মী আশরাফুল আলম খোকন বলেন, ‘শাকিল ভাই থামতে চাইতেন না। তিনি বলতেন, মৃত্যুর মধ্য দিয়ে থামবো। আজ তিনি নেই। শাকিল ভাইয়ের মৃত্যুতে তার পরিবার, দল, সাহিত্যাঙ্গণ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সবচে ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বিশ্বস্ত একজন মানুষকে হারিয়েছেন।’

জন্ম উৎসবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক প্রভাষ আমিন, জ ই মামুন, কবি লায়লা আফরোজ, মাহবুবুল হক শাকিলের বাবা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি বদিউজ্জামান সোহাগসহ ঢাকা মহানগরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

শাকিল সংসদের পক্ষ থেকে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এবছর ‘বিব্রত ময়ূর’ কাব্যগ্রন্থের জন্য মাহবুবুল হক শাকিল পুরস্কার পেলেন তরুণ কবি রাসেল রায়হান। পুরস্কারের মূল্যমান এক লক্ষ টাকা ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী বছর থেকে সাহিত্যের সকল শাখায় মাহবুবুল হক শাকিল পুরস্কার দেওয়া হবে বলে শাকিল সংসদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে শিল্প-সাহিত্যপ্রেমীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাহবুবুল হক শাকিলের পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT