চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুর রক্ষায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৫:৫১ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

হাইকোর্টের নির্দেশনা মেনে সিটি কর্পোরেশনগুলো আপাতত কুকুর নিধন বন্ধ রাখলেও ওই প্রাণীর প্রতি মানুষের সহিংস আচরণ বন্ধ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষ ও প্রকৃতির বন্ধু বিবেচনা করে কুকুরকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

রাজধানীর উত্তর কাফরুলের শিমুলতলি। এই এলাকায় অবাধে বিচরণ করছে প্রায় দেড় শতাধিক কুকুর। সবই বেওয়ারিশ। কুকুরের প্রতি সুহৃদ একটি পরিবার নিজ উদ্যোগে বেওয়ারিশ কুকুরদের খাবার ও চিকিৎসা দিয়ে চলেছে। কুকুরের প্রতি মানুষের সহিংস আচরণ বন্ধে ইতোমধ্যেই ওই এলাকায় ইতিবাচক জনমত তৈরি হয়েছে।

এমন জনমত তৈরিতে কাজ করা সাথিলা শারমিন মৌ বলেন, ওরা গন্ধ শুঁকেই বুঝতে পারে কে ওদের ক্ষতি করবে কে করবে না, আর ওদের তিন বেলাই খাবার খেতে দিতে হবে এমন নয়, এক বেলা খাবার পেলেই ওরা খুশি।

Banglabid

এটি সারাদেশের চিত্র নয়। দেশে প্রায় ১৬ লাখ বেওয়ারিশ কুকুর রয়েছে। বেসরকারী সংস্থার জরিপ অনুায়ায়ী ঢাকা শহরে কুকুর রয়েছে প্রায় ৫৩ হাজার। ব্যাপক নগরায়নে বহুতল ভবনের কারণে কুকুরের বিচরণ ক্ষেত্র কমেছে। কিন্তু কুকুরের প্রতি সহিংস আচরণ কমছে না।

কুকুরের প্রতি সহিংসতা বন্ধে কাজ করা মিথিলা শারমিন চৈতী বলেন, কুকুরের সঙ্গে খারাপ ব্যবহার না করলেই হয়। ওরা নিজে থেকে কাউকে কামড়ায় না। ওদের সিরিয়াস ইনজুরিতে আমি ওষুধ খাওয়াই, ড্রেসিং করিয়ে দেই এখন পর্যন্ত কখনোই আমাকে ওরা আমাকে কামড় দেয় নি। এছাড়াও ওরা নিরাপত্তায় ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যার অনুপাতে ঢাকা শহরে দেড় লাখ কুকুর থাকার কথা। শহরের বর্জ ব্যবস্থাপনায় এই কুকুর ভুমিকা রাখবে। তবে বেওয়ারিশ কুকুদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলাতঙ্ক সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেন, আমদের উচিত কুকুর মারার দিকে না গিয়ে ডগ ওনারশিপ প্রমোশনে যাওয়া। কুকরের সঙ্গে মানুষের যে ঝগড়া সেটা দূর করতে চেষ্টা করা এবং এই ডগ ওনারশিপ প্রমোশনের মাধ্যমে আমরা কুকুরকে কাজে লাগাতে পারি। আমদের প্রায় ১৬ লক্ষ কুকর আছে, এই ১৬ লক্ষ কুকুর ব্যবহৃত হচ্ছে না। এদের সিকিউরিটির কাজে ব্যবহৃত করতে পারি।

বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক প্রহরী কুকুরদের বাজার-হাট-স্কুল-কমিউনিটিভিত্তিক পুর্নবাসন করা যেতে পারে। এক একটি এলাকার বাসিন্দারা সমন্বিত ভাবে ওই সব কুকুরের খাদ্য সংস্থানেরও দায়িত্ব নিতে পারেন। হঠাৎ কুকুর কমে গেলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে বলেও মনে করেছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুকুর রক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুকুর রক্ষায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা

পরবর্তী

কুকুর রক্ষায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা

পরবর্তী

বঙ্গবন্ধুর আহ্বানে অচল সামরিক শাসকের নির্দেশ

বঙ্গবন্ধুর আহ্বানে অচল সামরিক শাসকের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT