চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর আহ্বানে অচল সামরিক শাসকের নির্দেশ

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৬:১২ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা,
বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে
পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে। স্মৃতির মণিকোঠা থেকে ১৯৭১ এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আইয়ের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

সবখানেই চলছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, বিক্ষোভ সমাবেশ। সামরিক শাসকের নির্দেশ কেউ মানছে না। সিএসপি ও ইপিসিএস এর বাঙালী কর্মকর্তারা বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানান। তারা আওয়ামী লীগের তহবিলে একদিনের বেতন জমা দেন।

টাঙ্গাইলের এক জনসভায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৭ কোটি বাঙালীর নেতা শেখ মুজিবুর রহমানের নির্দেশ পালনের আহ্বান জানান।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী বলেন, আমার কাছে মনে হয় সেদিন মানুষের মধ্যে যে উদ্দীপনা, প্রেরণা ছিল তাতে অস্ত্রের ভয় তাদের দমাতে পারেনি। যার কারণে তারা যুদ্ধে বিজয় অর্জন করতে পেরেছে। এবং সেটা জনগণের অংশগ্রহণের কারণে এবং গণ ঐক্য প্রতিষ্ঠ হওয়ার কারণে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে, চূড়ান্ত বিজয়ের জন্য অর্থনৈতিক শৃংখলা রক্ষার আহ্বান জানান। তিনি অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সহযোগিতার জন্য জনসাধারণকে অভিনন্দন জানান।

কামাল লোহানী বলেন, সাংবাদিকরা সব সময় এটার সঙ্গে যুক্ত ছিল, তারা প্রাণও দিয়েছে যুদ্ধে। কেউ সশস্ত্র যুদ্ধ করেছে আবার কেউ বেতারে যুদ্ধ করেছে। এভাবে কিন্তু মানুষকে তারা উদ্দীপ্ত করতে পেরেছে।

ছাত্র ইউনিয়ন প্রচার করে একটি লিফলেট। ঘোষণা করে শোষণমুক্ত স্বাধীন পূর্ব বাংলার আন্দোলন আরো দুর্বার করে তোলার।

ট্যাগ: উত্তাল মার্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুকুর রক্ষায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা

পরবর্তী

বঙ্গবন্ধুর আহ্বানে অচল সামরিক শাসকের নির্দেশ

পরবর্তী

দক্ষিণাঞ্চলে প্রচারণার সঙ্গে বাড়ছে সহিংসতা

দক্ষিণাঞ্চলে প্রচারণার সঙ্গে বাড়ছে সহিংসতা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT