চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতোলোনিয়ার নির্বাচনে এগিয়ে স্বাধীনতাপন্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আঞ্চলিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী দল। আর এর ফলে স্পেনের সরকারের সাথে তাদের মোকাবেলায় আরো নতুন মাত্রা তৈরি হলো।

সেখানকার দি সিটিজেনস পার্টি যারা চায় কাতালোনিয়া স্পেনের আংশিক-স্বায়ত্তশাসনে থাক, তারাও একটি বড় পার্টি। ফলে, নির্বাচন শেষে বিষয়টি এখনো অপরিস্কার থেকে গেলো যে কে আসলে সেখানে সরকার গঠন করবে।

গত অক্টোবরে কাতালোনিয়ায় অনুষ্ঠিত স্বাধীনতা গণভোটকে অবৈধ ঘোষণা করে মাদ্রিদ সরকার কাতালোনিয়াকে তাদের স্বায়ত্তশাসনের মধ্যে নিয়ে আসতে চায়।

ভোট গণনার পরে দেখা যায় কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষের দলের বিপরীতে স্পেনের সঙ্গে কাতালোনিয়ার সংযুক্তি চাওয়া দলগুলো পিছিয়ে রয়েছে। ৭০টি সিট পেয়ে সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্বাধীনতাকামী দলগুলোই।

স্বেচ্ছানির্বাসনে থাকা স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজদেমন নির্বাচনের পেরে ব্রাসেলসে বলেন, ‘কাতালান প্রজাতন্ত্রের’ জয় হয়েছে, স্প্যানিস সরকার হেরে গেছে।  তিনি যোগ করেন, এখন সংশোধন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সময় হয়েছে।

বর্তমানে রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহের দায়ে দায়ী রয়েছেন পুজদমন। আরেক নেতা ওরিয়ল জানকুয়েরেসও একই অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন।

নির্বাচনে সিটিজেন পার্টি ২৫ শতাংশ ভোট পেয়েছে। তাদের নেতা ইনেস অ্যারিমাডাস বিবিসিকে বলেন, জোট গঠন করা কঠিন হবে, কিন্তু তিনি চেষ্টা করবেন।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের দল পপুলার পার্টি জয় পেয়েছে মাত্র তিনটি সিটে। যেটা ২০১৫ সালের থেকে ১১ টি কম।

এবারের নির্বাচনে ভোটদানের পরিমাণ ছিলো ৮০ শতাংশ। এই পরিমাণটাও কাতালোনিয়ার আঞ্চলিক নির্বাচনে একটি রেকর্ড।

ট্যাগ: কাতালোনিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট এখন ঢাকায়

পরবর্তী

প্রায় চল্লিশ দিন একটি অন্ধকার ঘরে বন্দি ছিলাম: সিজার

পরবর্তী
বাংলাদেশি অভিনেতা সিজার, 'প্রায় চল্লিশ দিন একটি অন্ধকার ঘরে বন্দি ছিলাম' শিরোনামে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় চল্লিশ দিন একটি অন্ধকার ঘরে বন্দি ছিলাম: সিজার

চ্যানেল আই অনলাইন- আনুশকা বিরাটের বিয়েতে মোদী

আনুশকা-বিরাটের বিবাহোত্তর সংবর্ধনায় নরেন্দ্র মোদি

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT