চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: টেকনাফে সাতটি বাড়ি ও দোকান লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফেরা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর একজন সদস্যের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে তার সংস্পর্শে আসা টেকনাফের সাতটি বসতবাড়ি, সাতটি দোকান ও একটি ল্যাব মেডিক্যাল সেন্টার লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকার ছয়টি বাড়ি, সাতটি দোকান, একটি ল্যাব ও শাহপরীর দ্বীপে একটি বসতবাড়িসহ ১৫টি স্থান লকডাউন করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি বলেন: ঢাকায় করোনা শনাক্ত র‌্যাব সদস্যের শ্বশুরবাড়ি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায়। গত ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনি টেকনাফের শ্বশুরবাড়ি অবস্থান করছিলেন। ঢাকায় ফিরে তার করোনা শনাক্ত হয়। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।

র‍্যাব সদস্যের শ্বশুরবাড়ির লোকজনের বরাতে ইউএনও বলেন: ঢাকা থেকে বেড়াতে এসে গত ২৬ মার্চ আবার তিনি টেকনাফ থেকে ঢাকায় চলে যান। সেখানে তিনি সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন। এরপর তাকে পরীক্ষা করানো হয়। শুক্রবার তার রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর তাকে আইসোলেশনে নেওয়া হয়।

বিষয়টি জানার পর শুক্রবার রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা প্রণয় রুদ্র ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু হারেসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব বসতবাড়ি ও দোকান লকডাউন করে দেন।

Reneta

ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন: টেকনাফে এখনো পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। তবে শ্বশুরবাড়ীতে বেড়াতে আসার পর ঢাকায় ফিরে ওই র‍্যাব সদস্যের শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া গেছে।

তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটেকনাফলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ভারতে বিদ্যুৎ বন্ধ করে ৯ মিনিটের বার্তায় গ্রিড নিয়ে চিন্তা

পরবর্তী

‘সাহায্য চাইতে না পারা’ চল্লিশ পরিবারের পাশে অবনী

পরবর্তী

‘সাহায্য চাইতে না পারা’ চল্লিশ পরিবারের পাশে অবনী

কয়েলের আগুনে পুড়ে ছাই কৃষক শহর আলীর স্বপ্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT