চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে বিদ্যুৎ বন্ধ করে ৯ মিনিটের বার্তায় গ্রিড নিয়ে চিন্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মোকাবেলায় ঐক্যবদ্ধের প্রতীক হিসেবে রোববার রাত ন’টায় সব আলো বন্ধ করে নয় মিনিটের জন্য বাড়ির বারান্দা বা দরজায় গিয়ে প্রদীপ জ্বালাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু আচমকা বিদ্যুতের চাহিদা অতটা কমে গেলে গ্রিড সেটা সহ্য করতে পারবে কি না, সেই নিয়েই চিন্তিত দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ, প্রদীপ জ্বালিয়ে সেটা বিশ্বের কাছে বার্তা দিতে এ আহ্বান করেছেন নরেন্দ্র মোদি।

শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর উচ্চপর্যায়ের বৈঠকে বসে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়।

বিদ্যুৎমন্ত্রী আরকে সিং ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) এবং জাতীয় লোড ডিসপাস সেন্টারের গ্রিড অপারেটর এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

বৈঠকে বলা হয়, লকডাউনের কারণে কলকারখানা বন্ধ। ফলে এমনিতেই বিদ্যুতের চাহিদা তলানিতে। এর ওপর যদি সবাই আলো বন্ধ করে দেয় তাহলে গ্রিডের ওপর মারাত্মক চাপ পড়বে। এ নিয়েই সবাই উদ্বেগ প্রকাশ করেন।

Reneta

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ অফিসার জানিয়েছেন: বৈঠকে পিজিসিআইএল ও লোড ডিসপ্যাচাররা বলেছেন যে, তারা ওদিন বিদ্যুতের গ্রিড যাতে স্টেবল থাকে, সেটা নিশ্চিত করতে কাজ করে যাবেন। বাণিজ্যিক কাজকর্মের অভাবে এই মুহূর্তে চাহিদা প্রায় ৩০ শতাংশ কম। এর ওপরে অত দ্রুত চাহিদার চড়াই-উতরাই নিয়ে উদ্বেগ জানানো হয়।

ব্রিজ টু ইন্ডিয়া এনার্জি প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বিনয় রুস্তাগি বলেন: ন’টার সময় সবাই যদি আলো নিভিয়ে দেয় ও তারপর নয়টা দশ নাগাদ আবার চালু করে তাহলে অল্প সময়ের মধ্য ১০-১৫ GW লোড কমে গিয়ে আবার ফিরে আসবে। এরকম আগে কখনো হয়েছে বলে জানা নেই।

প্রয়োজনে হাইড্রো ও গ্যাস পাওয়ারের ব্যাকআপ রাখতে হবে বলে তিনি জানান।

কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে তারা পরিস্থিতি সামলে দেবেন। একজন কর্মকর্তা বলেছেন যে, মোট ১৫ GW ওঠা-নামা করবে বিদ্যুৎ। সেটার ওপর নজর রাখতে হবে।

ইতোমধ্যেই বিভিন্ন রাজ্যে সার্কুলার জারি হয়েছে যে, গ্রিড সামলানোর জন্য ওই রাত আটটা থেকে নয়টার মধ্যে মাঝে মাঝে লোডশেডিং করার, যাতে একেবারে চাপ না পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসনরেন্দ্র মোদিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাগরিক স্বাস্থ্যসেবা ও করোনাভাইরাস আতঙ্ক

পরবর্তী

করোনাভাইরাস: টেকনাফে সাতটি বাড়ি ও দোকান লকডাউন

পরবর্তী

করোনাভাইরাস: টেকনাফে সাতটি বাড়ি ও দোকান লকডাউন

‘সাহায্য চাইতে না পারা’ চল্লিশ পরিবারের পাশে অবনী

সর্বশেষ

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT