চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহায্য চাইতে না পারা’ চল্লিশ পরিবারের পাশে অবনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
অন্যান্য, বিনোদন
A A

করোনাভাইরাস বিস্তার রোধে লকডাউনে সারাদেশ। ঘরবন্দি দেশের মানুষ। সামর্থবানরা ভালো থাকার চেষ্টায় আছেন, সামর্থহীনদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন। এই পরিস্থিতিতে সবচেয়ে বিড়ম্বনায় আছেন সমাজের মধ্যবিত্ত শ্রেণি।

আত্মসম্মানের কারণে এ মানুষগুলো উপোষ থাকলেও হাত বাড়াতে পারছেন না। ‘সাহায্য চাইতে না পারা’ এমন ৪০ পরিবারকে দৈনিক খাদ্যসামগ্রী দিচ্ছেন ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুনজারিন অবনী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু করেছি। প্রথমদিনে তেঁজগাও বেগুনবাড়ি এলাকায় বসবাসরত ৪০ পরিবারের ঘরে গিয়ে চাল, ডাল, তেল, লবণ, সাবান, পেঁয়াজ, চিড়া পৌঁছে দিয়েছি।

Banglabid

মুনজারিন অবনী লেখাপড়া করেছেন তেঁজগাওয়ের আহসানউল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তখন থেকেই তার জানা আছে এ এলাকায় ড্রাইভার, শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষার্থীসহ অন্যান্য পেশার মানুষ বসবাস করেন। অবনী বলেন, যাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাদের সম্পর্কে আগেই খোঁজখবর নিয়েছি। এই মানুষগুলো নিজেদের সম্মান অটুট রাখার জন্য অনাহারে থাকলেও সাহায্যের জন্য রাস্তায় বের হবে না। হয়তো কাউকে বলবেও না।

মুনজারিন অবনী বেছে বেছে এমন পরিবারের পাশে থাকছেন। তিনি বলেন, অনেক পরিবার রাস্তায়, গলির মুখে খাবারের জন্য অপেক্ষা করছে। কেউ কেউ একাধিকবার খাবার নিচ্ছে। কিন্তু মধ্যম শ্রেণীর মানুষগুলো কেউ কেউ কোনো খাবারই পাচ্ছে না। তারা আত্মসম্মানের ভয় পাচ্ছে। এ ভয়ে তারা ঘর থেকেই বের হচ্ছেনা। আমি এ ধরনের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমার কয়েকজন বন্ধু আমাকে তাদের খুঁজে বের কর‍তে সাহায্য করছে। আমরা তাদের ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।

অবনী বলেন, যতদিন অফিস আদালত না খুলবে ততদিন চেষ্টা করবো এ মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দিতে। আমার টিমে আছে মোট ১০ জন। প্রতিদিন যেতে না পারলেও নিয়মিত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, অবশ্যই মানবিক চিন্তা থেকে এ উদ্যোগ নিয়েছি। সামর্থ্যে কুলালে আরও বাড়ানোর চেষ্টা করবো। এ অবস্থা কতদিন চলবে তা আমরা কেউ জানি না। অন্তত আগামী একমাস সামর্থ্যবান সবাই যদি চেষ্টা করি তাহলে পিছিয়ে থাকা মানুষগুলোর ভালো থাকতে পারবে।

Reneta

২০১৯ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন মুনজারিন অবনী। ডিসেম্বরে অবনী বাংলাদেশের প্রতিনিধি হয়ে প্রথমবার মার্কিন মুলুকের লাস ভেগাসে ‘মিসেস ওয়ার্ল্ড’-এর চূড়ান্ত মঞ্চে প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবনীকরোনামধ্যবিত্তমুনজারিন অবনীলিড বিনোদনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: টেকনাফে সাতটি বাড়ি ও দোকান লকডাউন

পরবর্তী

কয়েলের আগুনে পুড়ে ছাই কৃষক শহর আলীর স্বপ্ন

পরবর্তী

কয়েলের আগুনে পুড়ে ছাই কৃষক শহর আলীর স্বপ্ন

করোনা প্রতিরোধে আনুশকার যেমন প্রস্তুতি

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT