চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাটের বোঝা সামলাতে বেতন বাড়ালো সৌদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
অর্থনীতি, আন্তর্জাতিক
A A

নতুন বছরের প্রথম দিন থেকে চালু হওয়া ভ্যাটের বোঝা কমাতে সৌদি আরবে সরকারি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে।

দেশটিতে অধিকাংশ পণ্য এবং সেবার ক্ষেত্রে এখন থেকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। যার মধ্যে রয়েছে খাদ্য ও ইউটিলিটি বিল।

সৌদি আরবে বসবাসের ক্ষেত্রে আগে কোন ধরনের ভ্যাট দিতে হতো না। কিন্তু তেলের দাম কমে যাওয়ার কারণে অন্যান্য সূত্র থেকে আয় বাড়ানোর উদ্যোগ নেয় দেশটি।

Banglabid

সেই সঙ্গে বাড়ানো হয় জ্বালানি তেলের দামও। স্থানীয়ভাবে পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। এছাড়া রাষ্ট্র যেসব ক্ষেত্রে ভর্তুকি দেয় সেগুলো কোন কোন ক্ষেত্রে কমিয়ে এনেছে।

বিবিসি জানায়, দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশের সরকারি চাকরিজীবীদের মাসিক বেতন ১ হাজার রিয়াল (২৬৭ ডলার) বাড়িয়ে দিয়েছেন।

সৌদি রাজকীয় ডিক্রিতে আরও জানানো হয়, সরকারি চাকরিজীবীদের মতো সৈন্যদের বেতনও ১ হাজার রিয়াল বেড়েছে। সেই সঙ্গে ইয়ামেন সীমান্তে যুদ্ধে অংশগ্রহণকারীদের ৫ হাজার রিয়াল করে বোনাসও দেওয়া হচ্ছে।

Reneta

সৌদি আরবের মোট কর্মীর দুই-তৃতীয়াংশই সরকারি খাতের। সরকারি ব্যয়ের ৪৫ শতাংশই যায় তাদের বেতন-ভাতা পরিশোধে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পেশনভোগীদের এই বছর প্রতি মাসে ৫০০ রিয়াল করে অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণাও বাদশাহ দিয়েছেন।

বেসরকারি স্বাস্থ্য ও শিক্ষা সেবার সুবিধাভোগী নাগরিকদের অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। এছাড়া প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রেও ভ্যাটে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।

সংযুক্ত আরব আমিরাতও প্রথমবারের মতো নতুন বছর থেকে ৫ শতাংশ হারে ভ্যাট চালু করেছে।

তেল বিক্রি ছাড়া অন্য কোন উপায়ে সরকারের আয় বাড়ানোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘ দিন ধরেই উপসাগরীয় দেশগুলোকে পরামর্শ দিয়ে আসছে।

এখন তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতেই এসব পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবে মোট বাজেটের ৯০ শতাংশের বেশি আসে তেল বিক্রি থেকে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলায় সম্মানিত তাঁরা

পরবর্তী

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব উপায়ই ভাবছে যুক্তরাষ্ট্র

পরবর্তী
যুক্তরাষ্ট্র-পাকিস্তান-ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব উপায়ই ভাবছে যুক্তরাষ্ট্র

বোদ্ধাদের নয়, আমি সাধারণ পাঠকের কাছে পৌঁছাতে চেয়েছি: সাদাত হোসাইন

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT